Sourav Ganguly on Gautam Gambhir: ইডেন টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সৌরভের

Eden Test India Loss: ইডেন গার্ডেন্স টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একটা সময় যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছিল। মনে হচ্ছিল, বোধহয় ভারত জিতে যাবে।

Eden Test India Loss: ইডেন গার্ডেন্স টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একটা সময় যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছিল। মনে হচ্ছিল, বোধহয় ভারত জিতে যাবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Sourav Ganguly

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

India vs South Africa Test Match: ইডেন গার্ডেন্স টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একটা সময় যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছিল। মনে হচ্ছিল, বোধহয় ভারত জিতে যাবে। কিন্তু, চতুর্থ ইনিংসে তারা ১২৪ রানের টার্গেট তাড়া করতে পারেনি। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে গম্ভীরকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের একাংশ তাঁকে সরানোর দাবিও তুলেছেন। এই ব্যাপারে অবশেষে মুখ খুললেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisment

Sourav Ganguly Ghost Experience: রাতেরবেলা ভুতের খপ্পরে পড়েছিলেন সৌরভ! জানেন সেই হাড়হিম ঘটনার কথা?

হেড কোচের পদ থেকে গম্ভীরকে সরিয়ে দেওয়া উচিত?

গৌতম গম্ভীরকে হেড কোচের পদ থেকে সরানোর ব্যাপারে অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, গম্ভীরকে এখনই সরানোর কোনও দরকার নেই। বরং দলের মানসিকতা পরিবর্তন করে ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে আনা উচিত। সৌরভ বললেন, 'না, গম্ভীরকে এখনই সরানোর কোনও দরকার নেই। এই ব্যাপারে কোনও প্রশ্নই উঠতে পারে না। আমি মনে করি, একটা দলের স্বার্থে ওঁকে তাল মিলিয়ে চলা উচিত। ওঁর নিজেকেই বলা উচিত, টেস্ট ম্য়াচ জেতার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। কারণ, পাটা উইকেটে জয় অনেকটাই কঠিন হয়ে যায়। প্রত্যেকটা দলের বিরুদ্ধেই প্রথম ইনিংসে বড় রান করা দরকার।'

Advertisment

Sourav Ganguly on Gautam Gambhir: ভারতের লজ্জার হারে বিরাট প্রশ্ন সৌরভের, গম্ভীরদের জয়ে ফিরতে কি টোটকা মহারাজের?

সঙ্গে সৌরভ আরও যোগ করলেন, 'ভারতীয় উইকেটে চতুর্থ এবং পঞ্চম দিন একটা টেস্ট ম্যাচের রং একেবারে বদলে যায়। সেকারণে ওঁকে ধৈর্য্য ধরতে হবে। গম্ভীরের কাছে যথেষ্ট ভাল বোলিং আক্রমণ রয়েছে, যারা ২০ উইকেট শিকার করতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই সেটা আমরা দেখতে পেরেছি। বল যখন পুরানো হয়ে যায়, তখন ভারতীয় উইকেটে সুইংয়ের দেখা মেলে। সেকারণে মানসিকতা বদলাতে হবে। কোচ হিসেবে গৌতম গম্ভীর এবং অধিনায়ক হিসেবে শুভমান গিল ইংল্যান্ডের ব্যাটিং উইকেটে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। আমি মনে করি, ভারতীয় উইকেটেও ভাল পারফরম্যান্স করতে পারবে।'

Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?

কামব্যাক করতে হবে হেড কোচ গৌতম গম্ভীরকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া আপাতত ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। কলকাতায় আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে ভারত হেরে গেলেও, দ্বিতীয় টেস্ট ম্য়াচটা জিতে তারা এই সিরিজে সমতা ফেরাতে পারবে। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে কোচ গম্ভীরকে বাম্পার পরিকল্পনা করতে হবে। ভারতীয় ক্রিকেট দলের লক্ষ্য একটাই। এই ম্য়াচে জয়লাভ করে সিরিজে সমতা ফেরানো।

Sourav Ganguly Gautam Gambhir Indian Cricket Team India vs South Africa Test Match