/indian-express-bangla/media/media_files/2025/11/11/sourav-ganguly-and-mohammed-shami-2025-11-11-15-07-58.jpg)
সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং মহম্মদ শামি
Sourav Ganguly: বিগত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইতিমধ্যে বেশ কয়েকটি সিরিজে সামির থেকে মুখ ফিরিয়েছে। ২০২৫-২৬ রনজি মরশুমে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন মহম্মদ শামি। বলতে বাধা নেই, দুর্দান্ত পারফরম্য়াান্স করছেন তিনি। আগামী ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজেও শামিকে সুযোগ দেওয়া হয়নি। এবার শামির সমর্থনে ময়দানে নামলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?
পাশে দাঁড়ালেন 'দাদা'
টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ শামির পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, নির্বাচকদের উপর আমার বিশ্বাস রয়েছে। ওঁরা সবটাই দেখছেন। মহম্মদ শামি এবং নির্বাচকদের মধ্যে কথাবার্তাও চলছে। তবে যদি শামির ফিটনেস এবং দক্ষতার সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব যে ও ঠিক আগের মতোই আছে। ফলে টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্য়াচ, ওয়ানডে ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটে শামির না খেলার কোনও কারণ তো আমি দেখছি না। ওর মধ্যে এখনও যথেষ্ট প্রতিভা রয়েছে।
Mamata Banerjee Praises Sourav Ganguly: 'বাংলাকে অনেক কিছু দিয়েছে সৌরভ', ভূয়সী প্রশংসা মমতার মুখে
শামির দুর্দান্ত পারফরম্য়ান্স
সম্প্রতি ২০২৫-২৬ রনজি ট্রফিতে মহম্মদ শামি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এখনও পর্যন্ত ৩ ম্য়াচে তিনি মোট ১৫ উইকেট শিকার করেছেন। এরমধ্যে একবার একটি ইনিংসে ৫ উইকেটও শিকার করেছিলেন। ইতিমধ্যে শামি মোট ৯১ ওভার বল করেছেন। আপাতত তিনি একেবারে ফিট রয়েছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন শামি। সেকারণে প্রায় ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন। এরপর টিম ইন্ডিয়ার হয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করেন।
Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?
যদিও এরপর থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে আর মহম্মদ শামিকে দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। এরপর আশা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে হয়ত তাঁকে দেখা যাবে। কিন্তু, সেটাও হল না। এই পরিস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে তাঁকে দেখতে পাওয়া যায় কি না, সেদিকেই আপাতত নজর থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us