/indian-express-bangla/media/media_files/2026/01/31/sourav-ganguly-and-steve-waugh-2026-01-31-11-53-57.jpg)
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্টিভ ওয়া
Sourav Ganguly: একটা সময় বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) রাজত্ব যে কতখানি ছিল, সেকথা কমবেশি আমরা সকলেই জানি। স্টিভ ওয়ার (Steve Waugh) নেতৃত্বে অজ়িদের বিজয় রথ তখন দৌড়োচ্ছে দুর্নিবার গতিতে। বিশ্ব ক্রিকেট তখন দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে অস্ট্রেলিয়া এবং অন্যদিকে ক্রিকেট বিশ্বের বাকি দেশগুলো। এমন একটা সময় ভারতে (India vs Australia) টেস্ট সিরিজ খেলতে এসেছিল ক্যাঙারু ব্রিগেড। সালটা ছিল ২০০১। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়কত্ব পেয়েছেন সদ্য তারুণ্যে পা দেওয়া কলকাতার এক বাঙালি ক্রিকেটার। নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা সময় যে মাছে-ভাতে বাঙালিদের নিয়ে ভারতীয় ক্রিকেটে রীতিমতো হাসাহাসি চলত, সেখানেই সৌরভ টিম ইন্ডিয়ায় জ্বালিয়ে দিয়েছিলেন। আর এই আগুন দেখে রীতমতো কালঘাম ছুটেছিল স্বয়ং স্টিভ ওয়ারও।
আরও পড়ুন:
যাইহোক, ২০০১ সালে আয়োজিত ওই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টস নিয়ে মহা বিতর্ক তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়া অভিযোগ করেছিল, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি টস করার আগে ইচ্ছাকৃতভাবে দেরি করছেন।
আরও পড়ুন:
Sourav Ganguly Biopic: বেহালার বাড়ি হুবহু সেটে তৈরি, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক ঘিরে জোর প্রস্তুতি
এমনকী, অস্ট্রেলিয়ার একটি ক্রীড়া পত্রিকায় সেইসময় লেখাও হয়েছিল, বেশ কয়েকবার টস করার আগে স্টিভ ওয়াকে অপেক্ষা করানো হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় দেরি করে মাঠে আসার কারণে টসের সময় অপেক্ষা করতে হয় স্টিভকে। সম্প্রতি 'কৌন বনেগা করোড়পতি' অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি নিজের মুখেই কারণ উল্লেখ করেন।
দেখে নিন ভিডিও:
কেন দেরি হয়েছিল টসে?
টসের সময় দেরি করে আসার কারণ হিসেবে তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, সেইসময় তিনি ব্লেজ়ার খুঁজে পাচ্ছিলেন না। আর সেকারণেই মাঠে ঢুকতে দেরি হয়ে যায়। সঙ্গে সৌরভ আরও যোগ করেন, ইচ্ছাকৃতভাবে স্টিভ ওয়াকে দেরি করাননি তিনি।
আরও পড়ুন:
সিরিজ জিতেছিল ভারত
ভারতীয় ক্রিকেট দল ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জয়লাভ করে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্যাচে অতিথি অস্ট্রেলিয়া ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন:
Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপে কে হবেন ভারতের ট্রাম্প কার্ড? আগাম ভবিষ্যৎবাণী সৌরভের
এরপর কলকাতায় আয়োজিত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ১৭১ রানে জয়লাভ করে। এরপর চেন্নাইয়ে আয়োজিত সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্ট ম্য়াচে ভারত ২ উইকেটে জয়লাভ করার পাশাপাশি এই সিরিজও নিজেদের পকেটে পুরে নেয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us