/indian-express-bangla/media/media_files/2025/04/13/J07Htw63CBqtdaCu3uFT.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
ICC T20I World Cup 2026: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ট্রাম্প কার্ড হতে চলেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy। সৌরভের কথায়, ভারতীয় ক্রিকেট দলের শক্তিশালী স্পিন আক্রমণ এই টুর্নামেন্ট জেতাতে সাহায্য করবে। যদিও বরুণের প্রশংসা তিনি আলাদা করে করলেন। এমনকী, সৌরভ মনে করেন যে টিম ইন্ডিয়ার জয়ের অন্যতম কারিগর হতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের এই মিস্ট্রি স্পিনার।
আরও পড়ুন:
Sourav Ganguly: ‘চিটিংবাজ’ মন্তব্যে রেগে আগুন দাদা! মেসি ভক্তের বিরুদ্ধে এফআইআর সৌরভ গঙ্গোপাধ্যায়ের
কেন বরুণকে এতটা গুরুত্ব দিচ্ছেন সৌরভ?
সংবাদ সংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে বরুণ চক্রবর্তী কতখানি গুরুত্বপূর্ণ একজন সদস্য। মহারাজের কথায়, 'এবার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। এর থেকে বড় ব্যাপার, আর কিছু হতে পারেনা। ভারত সবসময় আমার খুব পছন্দের দল। এই দলের কাছে যথেষ্ট শক্তিশালী স্পিন আক্রমণ রয়েছে। যদি বিশ্বকাপে বরুণ ফিট থাকেন, তাহলে সেটা ভারতের পক্ষে একটা আলাদা অ্যাডভান্টেজ হতে চলেছে।'
আরও পড়ুন:
বিশ্বকাপে ঘূর্ণির জালে বিপক্ষকে ফাঁসাবে টিম ইন্ডিয়া?
ভারতীয় ক্রিকেট স্কোয়াডে বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনার রয়েছে। ভিন্ন ম্যাচে ভিন্ন পরিস্থিতিতে এই বোলাররা ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন। যদিও এই স্পিনারদের মধ্যে সাফল্যের নিরিখে শীর্ষে থাকবেন বরুণ চক্রবর্তী। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রমতালিকায় দীর্ঘদিন ধরে তিনি শীর্ষস্থানে রাজত্ব করছেন। টিম ইন্ডিয়ার হয়ে বরুণ ৩৩ ম্যাচে মোট ৫৫ উইকেট শিকার করেছেন। তাঁর ইকোনমি রেট ৬.৯৫।
আরও পড়ুন:
Sourav Ganguly: 'ওয়েল ডান...', গুয়াহাটিতে ভারত হারতেই গম্ভীরকে 'খোঁচা' সৌরভের
দুর্দান্ত ফর্মে রয়েছেন বরুণ
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বরুণ চক্রবর্তী মোট ১০ উইকেট শিকার করেছিলেন। ৭.৪৬ ইকোনমি রেটে বল করার পাশাপাশি সর্বাধিক উইকেটে তিনিই শিকার করেছেন। প্রসঙ্গত, বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দল শেষ টি-টোয়েন্টি সিরিজটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই সিরিজ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে। অন্যদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us