/indian-express-bangla/media/media_files/2025/09/23/sourav-ganguly-2-2025-09-23-13-18-10.jpg)
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) তাদের সুপার এইট পর্বে শেষ ম্য়াচটি ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে খেলতে নামবে। এবারের বিশ্বকাপে ক্যারিবিয়ান ক্রিকেট দল এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। সুতরাং, রবিবাসরীয় (১ মার্চ) ম্য়াচে টিম ইন্ডিয়াকে জেতার জন্য যে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ নিয়ে বড়সড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই হাইভোল্টেজ ম্য়াচে টিম ইন্ডিয়াকে যথেষ্ট বুঝেশুনে পা ফেলতে হবে।
আরও পড়ুন:
Ind Vs Wi T20 World Cup Live: ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ 'মহারণ', দেখতে থাকুন LIVE আপডেটস
পাওয়ার হিটারে ঠাসা টিম ওয়েস্ট ইন্ডিজ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ শুরু হওয়ার আগে আগাম পরিকল্পনা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, এই ম্য়াচটা একেবারেই একপেশে হবে না। দুটো দলের কাছেই ৫০ - ৫০ সুযোগ থাকবে। এই ম্য়াচে ভারত যে অ্যাডভান্টেজ পজ়িশনে থাকবে, তা একেবারেই বলা যাবে না। কারণ, ওয়েস্ট ইন্ডিজের কাছে বেশ কয়েকজন পাওয়ার হিটার রয়েছে। তাঁদের মধ্যে যদি দু'একজনও রান করতে পারে, তাহলেই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেবে। সেকারণে এই ম্য়াচে ভারতকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।
আরও পড়ুন:
IND vs WI Today Match: উইন্ডিজের বিরুদ্ধে নিশ্চিন্তে জিতবে ভারত, মানতে হবে এই ৪ বিষয়! দেখে নিন এখনই
ভারতীয় বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা
ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটিং লাইন-আপকে ধরাশায়ী করতে হলে, টিম ইন্ডিয়ার বিধ্বংসী বোলিং পারফরম্য়ান্স দরকার। বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে কিছুটা হলেও চিন্তিত সৌরভ। আশা করা হচ্ছে, বরুণের ব্যাপারে যথেষ্ট হোমওয়ার্ক করেই ওয়েস্ট ইন্ডিজ এই ম্য়াচে খেলতে নামবে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের ব্যাটাররা বরুণের বিরুদ্ধে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। সৌরভের স্পষ্ট কথা, বরুণ ফর্মে ফিরতে না পারলে টিম ইন্ডিয়ার কপালে দুঃখ আছে।
আরও পড়ুন:
বুমরাহ হবেন গুরুত্বপূর্ণ বোলার
সেইসঙ্গে সৌরভ আরও যোগ করেছেন, বরুণকে ইতিমধ্যে বুঝে ফেলেছে বিপক্ষ দলের ব্যাটাররা। সেকারণে আক্রমণ করতে সুবিধা হচ্ছে। বরুণ ভারতের সবথেকে বড় উইকেটশিকারী। সেকারণে এটা দলের কাছে অবশ্যই একটা চিন্তার কারণ হতে পারে। এরপর তিনি জসপ্রীত বুমরাহকে নিয়ে কথা বললেন। মহারাজের কথায়, বুমরাহই আপাতত টিম ইন্ডিয়ার কাছে একমাত্র ভরসা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাহের ৪ ওভার যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us