Sourav Ganguly: 'ওয়েল ডান...', গুয়াহাটিতে ভারত হারতেই গম্ভীরকে 'খোঁচা' সৌরভের

India vs South Africa Test Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচেও টিম ইন্ডিয়াকে লজ্জার হার স্বীকার করতে হয়েছে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ৫৪৯ রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়া ব্রিগেড। কিন্তু, ভারত ১৪০ রানে অলআউট হয়ে যায়।

India vs South Africa Test Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচেও টিম ইন্ডিয়াকে লজ্জার হার স্বীকার করতে হয়েছে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ৫৪৯ রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়া ব্রিগেড। কিন্তু, ভারত ১৪০ রানে অলআউট হয়ে যায়।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly and Gautam Gambhir

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গৌতম গম্ভীর

Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচেও টিম ইন্ডিয়াকে লজ্জার হার স্বীকার করতে হয়েছে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) ৫৪৯ রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়া ব্রিগেড। কিন্তু, ভারত ১৪০ রানে অলআউট হয়ে যায়। ভারতের ব্য়াটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দেশের মাটিতেই টিম ইন্ডিয়া স্পিন বোলিংয়ের বিরুদ্ধে নাকানি-চোবানি খেল। দ্বিতীয় টেস্ট ম্য়াচ জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে।

Advertisment

Gautam Gambhir Statement: 'হারের দায় সবার...', টিম ইন্ডিয়া চুনকাম হতেই মন্তব্য গৌতম গম্ভীরের

এই হারের পর গোটা দেশ যখন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রণনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক সেইসময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি ইঙ্গিতপূর্ণ টুইট করলেন। গুয়াহাটির উইকেটকে প্রশংসায় ভরিয়ে দিলের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করা হল। আর এই উইকেটে যেভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট পারফরম্য়ান্স করল, তা সত্যিই ঈর্ষনীয়।

Advertisment

IND vs SA 2nd Test, 5th Day Highlights: লজ্জার লড়াই, লজ্জার হার! হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া

কী লিখেছেন সৌরভ?

সৌরভ তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে লিখেছেন, 'ওয়েল ডান গুয়াহাটি। প্রথম টেস্ট ম্য়াচ তোমরা যেভাবে আয়োজন করলে, তা সত্যিই প্রশংসনীয়। টেস্ট ক্রিকেটের জন্য একেবারে অসাধারণ উইকেট। এই স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে, তা এককথায় অনবদ্য। প্রত্যেকের জন্যই কিছু না কিছু রয়েছে। জেনসেন ৫ উইকেট শিকার করেছে। ব্যাটাররা রান পেয়েছে। চতুর্থ এবং পঞ্চম দিনে স্পিন বোলিং বাজিমাত করেছে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'দক্ষিণ আফ্রিকার পারফরম্য়ান্স খুবই স্পেশাল। অন্যদিকে, তরুণ ভারতীয় ক্রিকেট দল আপাতত রূপান্তরের মধ্যে দিয়ে এগোচ্ছে। আশা করছি, আগামীদিনে ওরা আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে।' সবশেষে তিনি এই টুইট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়াকে ট্যাগ করে দিয়েছেন।

India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা

এবার প্রশ্ন হল, কেন এই টুইট এতটা ইঙ্গিতপূর্ণ? 

আসলে, এই টেস্ট সিরিজের প্রথম ম্য়াচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে ভারত ৩০ রানে হেরে যায়। চতুর্থ ইনিংসে ১২৪ রানও তারা চেজ় করতে পারেনি। যদিও ইডেনের উইকেট প্রস্তুতির ক্ষেত্রে গৌতম গম্ভীর যথেষ্ট হস্তক্ষেপ করেছিলেন। তিনি নিজেও স্বীকার করেছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে যেমনটা চাওয়া হয়েছিল, তেমনই উইকেট তৈরি করে দেওয়া হয়েছে। মাত্র আড়াই দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর একাধিক মহল ইডেনের উইকেট নিয়ে সমালোচনা করেন। এমন উইকেটে ভারত জয়লাভ করলে তাও না হয় একটা কথা ছিল। কিন্তু, সেটাও তারা পারেনি। এরপর সৌরভ নিজেই গম্ভীরকে ভাল উইকেটে খেলার পরামর্শ দেন। 

Sourav Ganguly on Gautam Gambhir: ইডেন টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সৌরভের

ইডেনের তুলনায় গুয়াহাটির এই উইকেট যে তুলনামূলক অনেকটাই ভাল ছিল, তা বলা যেতে পারে। ম্য়াচটা অন্তত ৫ দিন ধরে চলেছে। যাঁরা টিকিট কেটে মাঠে এসেছিলেন, তাঁদের কিছুটা হলেও পয়সা উসুল হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দল ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টে একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। সেকথা আলাদা। 

Sourav Ganguly Gautam Gambhir Indian Cricket Team IND vs SA