Sourav Ganguly in WPL 2026 Final: টানা চতুর্থবার ফাইনালে পরাস্ত দিল্লি, মাঠে বসেই হতাশ সৌরভ

Sourav Ganguly WPL 2026 Final: আরও একবার তীরে এসে তরী ডুবল দিল্লি ক্যাপিটালসের। ফাইনাল ম্য়াচ দেখতে মাঠে এসেছিলেন দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly WPL 2026 Final: আরও একবার তীরে এসে তরী ডুবল দিল্লি ক্যাপিটালসের। ফাইনাল ম্য়াচ দেখতে মাঠে এসেছিলেন দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly in WPL 2026 Final

দিল্লির হার দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: আরও একবার তীরে এসে তরী ডুবল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ফাইনাল ম্য়াচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে খেলতে নেমেছিল। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনাল ম্য়াচে দিল্লি ৬ উইকেটে হেরে গেল। সবথেকে বড় কথা হল, মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2026) বর্ণাঢ্য ইতিহাসে প্রতিবারই দিল্লি ক্যাপিটালস ফাইনালে উঠেছে। কিন্তু, একবারও তারা জিততে পারেনি। এর থেকে বড় হৃদয়বিদারক ঘটনা আর কীই বা হতে পারে!

Advertisment

আরও পড়ুন:

RCB-W vs DC-W, WPL 2026 Final Match Highlights: ফাইনালে ফের স্বপ্নভঙ্গ দিল্লির, দ্বিতীয়বার WPL জয় বেঙ্গালুরুর

এই বছর দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক বদল করেছিল। ব্যাটন তুলে দেওয়া হয়েছিল জেমিমা রডরিগসের হাতে। আশা ছিল, অধিনায়ক বদল করলে হয়ত দলের ভাগ্যও বদল হবে। শুরুটা দিল্লি ক্যাপিটালস একটু টলমল পায়ে করলেও, টুর্নামেন্ট যত সামনের দিকে এগিয়েছে, ততই তারা দৌড়তে শুরু করেছে। এমনকী, এলিমিনেটর ম্য়াচেও যেভাবে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ধামাকাদার পারফরম্য়ান্স করেছিল, তাতে আশার নিভন্ত প্রদীপও কিছুটা অক্সিজেন পেয়েছিল। আর সেকারণেই ফাইনাল ম্য়াচ দেখতে মাঠে এসেছিলেন দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:

WPL 2026 Prize Money: WPL জিতলেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! কত টাকা পুরস্কার পাবে বিজয়ীরা?

স্মৃতিই কেড়ে নিলেন দিল্লি ক্যাপিটালসের স্বপ্ন

প্রথম ইনিংসে যখন দিল্লি ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছিল, তখনও কেউ কল্পনা করতে পারেনি যে জেমিমা রডরিগসের দল হেরে যাবে। কিন্তু, উল্টো দিকে ছিলেন স্মৃতি মান্ধানা। ফাইনালে তিনি মাত্র ৪১ বলে ৮৭ রান করলেন। তাঁর ব্যাট থেকে ১২ চার এবং ৩ গগনচুম্বী ছক্কা বেরিয়ে এসেছে। প্রসঙ্গত গোটা টুর্নামেন্টে ৩৪৫ রান করার সুবাদে কমলা টুপিও পান। অন্যদিকে, সমান কৃতিত্বের ভাগীদার জর্জিয়া ভোল। ৫৪ বলে তিনি ৭৯ রান করেন। তাঁর ব্যাট থেকে ১৪ চার বেরিয়ে এসেছে। আর এই জোড়া হাফসেঞ্চুরির দৌলতেই দিল্লির যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যায়। মাঠে বসে দলের পরাজয় দেখতে হয় সৌরভকে।

আরও পড়ুন:

Smriti Mandhana: ব্যাট হাতে মাঠে নেমেই গড়লেন ইতিহাস, রোহিত-বিরাটকে ছুঁয়ে 'এলিট ক্লাবে' গ্র্যান্ড এন্ট্রি স্মৃতির

ইতিমধ্যে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফাইনাল ম্য়াচে দিল্লি ক্যাপিটালস হারতে না হারতেই সৌরভ হতাশায় ভেঙে পড়েন। যদিও করতালি দিয়ে তিনি দলের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন। সৌরভের সঙ্গে ছিলেন দিল্লি-র মালিক পার্থ জিন্দলও। তিনিও খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েন। প্রসঙ্গত, SA20 টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালস দলকে সম্প্রতি কোচিং করিয়েছিলেন সৌরভ। কিন্তু, প্রিটোরিয়াও ফাইনালে উঠে হেরে যায়। আগামী বছর দিল্লি ক্যাপিটালস জয়ের সরণীতে ফিরতে পারে কি না,সেটাই আপাতত দেখার।

Sourav Ganguly Delhi Capitals Royal Challengers Bengaluru WPL 2026