South Africa Coach Controversial Comment: কোঁকড়া কাঠে ঠেকতেই ভোল বদল আফ্রিকান কোচের! বললেন, 'আমি দুঃখিত'

Shukri Conrad Apology: গুয়াহাটি টেস্ট চলাকালীন ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে কুরূচিকর মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক শুকরি কনরাড। অবশেষে কোঁকড়া কাঠে ঠেকতেই নিজের ভোল বদল করলেন তিনি।

Shukri Conrad Apology: গুয়াহাটি টেস্ট চলাকালীন ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে কুরূচিকর মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক শুকরি কনরাড। অবশেষে কোঁকড়া কাঠে ঠেকতেই নিজের ভোল বদল করলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Shukri Conrad

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচ শুকরি কনরাড

IND vs SA: ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) নিয়ে সম্প্রতি কুরুচিকর মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ শুকরি কনরাড (Shukri Conrad)। অবশেষে কোঁকড়া কাঠে ঠেকতেই নিজের ভোল বদল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, মুখে অমন কথা বললেও আসলে সেটা বোঝাতে চাননি। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে

সম্প্রতি গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন কনরাড। ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে মন্তব্য করার সময় তিনি 'গ্রোভেল' শব্দটি উল্লেখ করেন। এই শব্দটির অর্থ হল, কাউকে পায়ের নিচে দমিয়ে রাখা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কোচের এমন মন্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। অবশেষে তিনি ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এই ব্যাপারে মুখ খুললেন।

Virat Kohli: 'নেগেটিভ চিন্তাভাবনা থেকে...', ভারতকে জিতিয়ে কাকে ঠুকলেন বিরাট?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করে। উল্লেখ্য, সিরিজের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর এই সিরিজ হারের পরেই কার্যত ঢোক গিললেন কনরাড।

Rohit Sharma: 'বল করতে যা ভাই...' কুলদীপকে মিষ্টি 'ধমক' রোহিতের! দেখুন ভিডিও

তিনি বললেন, 'আমি দুঃখিত। তবে কাউকে অপমান করার কোনও ইচ্ছে আমার ছিল না। ভারতীয় ক্রিকেটাররা যাতে আরও বেশি সময় মাঠে কাটাতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। কোনও কথা বলার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু, আমার এই মন্তব্যে কাউকে অপমান করার অভিপ্রায় ছিল না।'

IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক!

এই শব্দটি কেন কলঙ্কিত?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৭৬ সালে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন টনি গ্রেগ। এই সিরিজের আগে ক্যারিবিয়ান ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উদ্দেশ্যে এই অপমানজনক শব্দটি ব্যবহার করেছিলেন টনি। এমন শব্দচয়নে ক্যারিবিয়ান ক্রিকেট সমর্থকরা বেশ খেপে গিয়েছিলেন। ব্যাপারটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কের আঁচে ফের একবার হাত পোড়ালেন আফ্রিকান হেড কোচ শুকরিয কনরাড।

Indian Cricket Team IND vs SA Shukri Conrad