Rishabh Pant: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। প্রসঙ্গত, কলকাতা টেস্ট খেলার সময়ই চোট পেয়েছিলেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুভমানের ঘাড়ের পেশিতে টান ধরে। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি শুভমান। সেকারণে খেলতে পারছেন না দ্বিতীয় টেস্ট ম্য়াচে। সেকারণেই ঋষভের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ব্যাটন। টস করতে এসে ঋষভ আর উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। পাশাপাশি, শুভমান গিলের চোট নিয়েও বড়সড় আপডেট দিলেন তিনি।
IND vs SA Live Cricket Score, 2nd Test: টস জিতে ব্যাটিং আফ্রিকার, কেমন হল ভারতের প্রথম একাদশ?
এই দায়িত্ব পেয়ে আমি যারপরনাই খুশি: ঋষভ পন্থ
গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ঋষভকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বললেন, 'এটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের মুহূর্ত। একজন ক্রিকেটার সবসময়ই দেশের হয়ে অধিনায়কত্ব করার স্বপ্ন দেখেন। আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। সেকারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। এই সুযোগ সদ্ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করব। আমাদের লক্ষ্য একটাই। দল হিসেবে ক্রমাগত উন্নতিসাধন করা। আমার মনে হয়, এই উইকেট ব্যাটিং সহায়ক হবে। কিন্তু, প্রথমে বল করাটাও খুব একটা ভুল হবে না।'
IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু?
ক্রমশ সুস্থ হচ্ছেন শুভমান গিল
টসের সময় শুভমান গিলের ফিটনেস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ঋষভ পন্থকে। জবাবে তিনি বললেন, 'শুভমান ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই ম্য়াচটা খেলার জন্য অত্যন্ত আগ্রহী ছিল। কিন্তু, শরীর সায় দিল না। আমরা সকলেই আশা করছি, ও দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবে। আমাদের প্রথম একাদশে দুটো পরিবর্তন করা হয়েছে। গিল এবং অক্ষর প্যাটেলের জায়গায় যথাক্রমে সাই সুদর্শন এবং নীতীশ কুমার রেড্ডিকে দলে নেওয়া হয়েছে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে ঋষভ পন্থ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিপূর্বে, এই সিংহাসনে বসতে মহেন্দ্র সিং ধোনি।
South Africa vs India: পা গলিয়েছেন ধোনির জুতোয়, অধিনায়ক হতেই ধামাকা মন্তব্য ঋষভের!
South Africa vs India Test 2025: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্য়াাচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ পন্থ