South Africa vs New Zealand: কিছুতেই কাটছে না শনির দশা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন 'অভিশাপ' ঘোচাতে নামবে আফ্রিকা?

South Africa vs New Zealand: এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা একটাও ম্য়াচ হারেনি। অন্যদিকে, ভারতীয় উইকেটে নিউজিল্যান্ডকেও যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ বলেই মনে করা হচ্ছে।

South Africa vs New Zealand: এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা একটাও ম্য়াচ হারেনি। অন্যদিকে, ভারতীয় উইকেটে নিউজিল্যান্ডকেও যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ বলেই মনে করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
New Zealand vs Aiden Markram

মিচেল স্যান্টনার এবং এইডেন মারক্রাম

South Africa vs New Zealand: শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) সেমিফাইনাল পর্ব। এই পর্বের প্রথম ম্য়াচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা একটাও ম্য়াচ হারেনি। অন্যদিকে, ভারতীয় উইকেটে নিউজিল্যান্ডকেও যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ২ দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আশা করা যেতেই পারে। যদিও আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রামের টেনশন ইতিমধ্যে বেড়ে গিয়েছে। কারণ, আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রেকর্ড একেবারেই ভাল নয়।

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup 2026 News: টানা তৃতীয়বার বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড, কী হয়েছিল গত ২ ম্য়াচের ফলাফল?

সেমিফাইনালের আগেই চাপে পড়ল দক্ষিণ আফ্রিকা

২০২৬ টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাই একমাত্র ক্রিকেট দল, যারা এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। একটাও ম্য়াচ তারা এখনও পর্যন্ত হারেনি। এই পরিস্থিতিতে প্রথম সেমিফাইনাল ম্য়াচের আগে তাদের আত্মবিশ্বাস অনেকটাই উপরে থাকার কথা। কিন্তু, বাস্তবের ছবিটা একেবারেই উল্টো। আইসিসি টুর্নামেন্টের নক-আউট ম্য়াচে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রেকর্ড একেবারেই খারাপ।

Advertisment

আরও পড়ুন:

IND vs ENG, T20 World Cup Semifinal: সেমিফাইনালে ভারতকে হারাতে পারে ইংল্যান্ড? কারা উঠবে ফাইনালে? দেখে নিন পরিসংখ্যান

২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড ৪৯ রানে আফ্রিকাকে পরাস্ত করেছিল। এরপর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে পরাজয় আজও প্রোটিয়া ক্রিকেট সমর্থকরা ভুলতে পারবেন না। এরপর ২০২৫ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কিউয়ি ব্রিগেড ৫০ রানে জয়লাভ করেছিল। ফলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের উপর থেকে 'অভিশাপ' যে কাটতেই চাইছে না, তা বলা যেতেই পারে। এবার ইতিহাস বদলাতে মাঠে নামবে আফ্রিকান ক্রিকেট দল। 

আরও পড়ুন:

T20 World Cup 2026: সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে?

এক নজরে ২ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, কোয়েনা মফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করভিন বশ, অনরিক নোর্খিয়া, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকলটন।

আরও পড়ুন:

ICC T20 World Cup 2026 Semi-Finals: সেমিফাইনালে কখন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ম্য়াচ? জেনে নিন সঠিক সময়

নিউজিল্যান্ড: মিচেল স্য়ান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্য়ান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্য়ারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন, কোল ম্য়াকঞ্চি।

South Africa vs New Zealand ICC T20I World Cup 2026 Eden Gardens