/indian-express-bangla/media/media_files/2026/03/01/south-africa-cricket-team-1-2026-03-01-19-22-05.jpg)
অপরাজেয় তকমা বজায় রেখে সেমিফাইনালে পা দক্ষিণ আফ্রিকার
ICC T20I World Cup 2026: সুপার এইট পর্বে গ্রুপ - ১ থেকে শেষ ম্য়াচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) এবং জিম্বাবোয়ে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। টস জিতে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৫৩ রান করেছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। আর সেইসঙ্গে তারা কোনও ম্য়াচ না হেরেই সেমিফাইনালে পৌঁছে গেল। এই ম্য়াচে জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team) ক্রিকেট দলের অধিনায়ক সিকন্দর রাজা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও, তা শেষপর্যন্ত বৃথা হয়ে যায়।
আরও পড়ুন:
আফ্রিকান বোলারদের বিরুদ্ধে একাই লড়লেন সিকন্দর রাজা
টস জেতার পর প্রথমে ব্যাট করতে নামলেও, জিম্বাবোয়ের শুরুটা একেবারেই ভাল হয়নি। মাত্র ২৮ রানের মধ্যেই তারা ২ উইকেট হারিয়ে ফেলে। ব্রায়ান বেনেট মাত্র ১৫ রান করতে পারেন। অধিনায়ক সিকন্দর রাজা কার্যত একাই লড়ে গেলেন। তিনি ৪৩ বলে ৭৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। এরমধ্যে ৮ চার এবং ৪ গগনচুম্বী ছক্কা রয়েছে।
আরও পড়ুন:
IND vs SA T20 World Cup Highlights: সুপার এইটে মুখ থুবড়ে পড়ল সূর্যরা, কত রানে হারল টিম ইন্ডিয়া?
শেষবেলায় ক্লাইভ মন্ডাডেও ২৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আর সেকারণেই জিম্বাবোয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দক্ষিণ আফ্রিকার হয়ে কোয়েনা মফাকা এবং করভিন বশ দুটো করে উইকেট শিকার করেন। এছাড়া জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি এবং অনরিখ নোর্খিয়া একটি করে উইকেট তুলে নেন।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার আরও একটি দুর্দান্ত জয়
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও একেবারে ভাল হয়নি। পাওয়ার প্লে চলাকালীন সিকন্দর রাজা তুলে নেন এইডেন মারক্রাম এবং কুইন্টন ডি ককের উইকেট। এরপর রায়ান রিকলটন ২২ বলে ৩১ রান করেন। তবে ডিওয়াল্ড ব্রেভিসের ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস গোটা ম্য়াচের রং বদলে দেয়। এই ইনিংসে তিনি ২ চার এবং ৪ লম্বা লম্বা ছক্কা হাঁকান।
আরও পড়ুন:
India vs South Africa: দক্ষিণ আফ্রিকা থামাল ভারতের বিজয় রথ, কোন অঙ্কে সেমিফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?
শেষবেলায় ট্রিস্টান স্টাবস ২১ রানে অপরাজিত থাকেন। এছাড়া জর্জ লিন্ডে অপরাজিত থাকেন ২১ বলে ৩০ রান করে। আর এভাবেই ১৭.৫ ওভারে আফ্রিকা ৫ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। জিম্বাবোয়ের হয়ে সিকন্দর রাজা ৩ উইকেট শিকার করেন। এছাড়া ব্লেসিং মুজারবানী এবং ব্র্যাড ইভান্স একটি করে উইকেট নিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us