/indian-express-bangla/media/media_files/2026/02/01/sports-budget-2026-1-2026-02-01-14-35-16.jpg)
ক্রীড়া খাতে বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ
Union Budget 2026: ভারতীয় খেলাধুলোর জন্য এই বছর কেন্দ্রীয় বাজেটে বড়সড় ঘোষণা করা হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছেন, 'ভারতের মধ্যে ক্রীড়া সরঞ্জামের গ্লোবাল হাব হওয়ার ক্ষমতা রয়েছে।' গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তিনি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতের জন্য বড়সড় ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
Budget 2026: "বাংলাকে ১০ পয়সাও দেওয়া হয়নি," হারের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র? তোপ অভিষেকের
কতটা সুবিধা হবে ক্রীড়াবিদদের?
একথা বলতে কোনও অসুবিধে নেই যে ভারতে ক্রীড়া সরঞ্জামের মূল্য কার্যত আকাশছোঁয়া। আর সেকারণেই নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর জনগণ খেলাধুলোকে নিজেদের কেরিয়ার হিসেবে ভাবতে পারেন না। কিছুটা হলেও একটা ইতস্ততবোধ কাজ করে। এই পরিস্থিতিতে বিভিন্ন খেলাধুলোর প্রয়োজনীয় সরঞ্জাম যদি ভারতেই প্রস্তুত করা সম্ভব হয়, তাহলে সেটা সাধারণ মানুষের কাছে অনেকটাই সহজলভ্য হয়ে যাবে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারও এইসকল পণ্যে কর ছাড় দেওয়ার পাশাপাশি ভর্তুকি দিতে পারবে। এই পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর উদীয়মান খেলোয়াড়রা অনেকটাই সুবিধা পাবেন। ক্রীড়াক্ষেত্রে প্রতিভা উন্নয়নে আর্থিক কোনও প্রতিবন্ধকতা আসবে না।
আরও পড়ুন:
Budget 2026: "ভোট পাবে না তাই বঞ্চনা," বাজেটে বাংলার 'শূন্য' প্রাপ্তি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
কী কী পেল 'খেলো ইন্ডিয়া' মিশন?
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, 'খেলো ইন্ডিয়া' (Khelo India Games) মিশনের হাত ধরেই দেশের ক্রীড়াক্ষেত্র সুবিধা পাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে - ট্রেনিং সেন্টারগুলো আরও উন্নত করা হবে, যাতে বেশি করে প্রতিভা অন্বেষণ সম্ভব হয়। পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও উন্নতির দিকে লক্ষ্য দেওয়া হবে। আরও বেশি করে লিগ আয়োজনের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ট্রেনিং এবং প্রতিযোগিতার জন্য ক্রীড়া পরিকাঠামো আরও উন্নত করা হবে।
আরও পড়ুন:
Budget 2026 : বিহার পেয়েছিল, বাংলা পেল না! ২০২৬ নির্বাচনে কি বঙ্গ জয়ের সম্ভাবনা কম বিজেপির?
'ক্রীড়াক্ষেত্রে আয়ের উৎস বাড়ানো হবে'
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁর ভাষণে জানিয়েছেন, 'দেশের ক্রীড়াক্ষেত্রে রোজগার, স্কিলিং এবং চাকরির সুযোগ আরও বাড়ানো হবে। খেলো ইন্ডিয়া অভিযানের হাত ধরেই দেশের ক্রীড়া প্রতিভাদের আরও সংঘবদ্ধ অনুশীলন করানো হবে যাতে আগামীদিনে সাফল্য অর্জন করতে পারে। আগামী দশকে ক্রীড়াক্ষেত্রকে আমূল বদলানোর জন্য খেলো ইন্ডিয়া মিশন শুরু করার প্রস্তাব দিচ্ছি।' ভারতে খেলাধুলো অবশ্যই একটা বড় ক্ষেত্র। যদি এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আরও বেশি করে নজর দিতে পারে, তাহলে রোজগারের উৎস হিসেবে একাধিক বিকল্প পথ খুলে যেতে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us