/indian-express-bangla/media/media_files/2026/02/10/wanindu-hasaranga-2026-02-10-18-44-42.jpg)
চোটের কারণে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
Sports News Live Updates: শ্রীলঙ্কা ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তবে, এই ম্য়াচে খেলতে নামার আগে একটি দুঃসংবাদ লঙ্কা ব্রিগেডে কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। সূত্রের খবর, শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও এই ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
কী হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার?
রবিবার কলম্বোতে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ২৮ বছর বয়সি ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই ম্যাচে, তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন। তবে, ম্যাচ চলাকালীন তিনি যথেষ্ট ব্যথা অনুভব করেন এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় তাঁকে ভুগতে দেখা গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, এই চোটের কারণে এবার তিনি টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে শুরুটা একেবারে ভাল করতে পারেননি ভারতের মহিলা বন্দুকবাজ মনু ভাকর। দিন পাঁচেক আগেই তিনি ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে সপ্তম স্থান অর্জন করেছিলেন। কিন্তু, সোমবার ২৫ মিটার পিস্তল ফাইনালে তিনি রুপোর পদক জয় করেছেন। আর সেকারণে অলিম্পিক টুর্নামেন্টে ভারতের জোড়া পদকজয়ী উল্লাসে ফেটে পড়েছেন। ফাইনাল ম্য়াচে ভিয়েতনামের থুই ত্রাং গুয়েনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হেরে যান তিনি।
আর্শদীপ সিং টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে ১৫ ম্য়াচে মোট ২৯ উইকেট শিকার করেছেন। গত ম্য়াচে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২ উইকেট শিকার করে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড খাদের কিনারায় ঠেলে দিয়েছিলেন। টি-২০ বিশ্বকাপে অশ্বিন ২৪ ম্যাচে মোট ৩২ উইকেট শিকার করেছেন। এই পরিস্থিতিতে আর্শদীপ যদি নামিবিয়ার বিরুদ্ধে আর ৩ উইকেট শিকার করতে পারেন, তাহলেই অশ্বিনের রেকর্ড ভেঙে দেবেন। সেইসঙ্গে টি-২০ বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারের নজিরও কায়েম করবেন।
কতদিনে সম্পূর্ণ সুস্থ হবেন হর্ষিত রানা?
হর্ষিত রানার হাঁটুতে ল্যাটেরাল মেনিসকস টিয়ার হয়েছে। সার্জারির পর সম্পূর্ণ সুস্থ হতে তাঁর কমপক্ষে ৩-৪ মাস সময় লাগবে। টি-২০ বিশ্বকাপ তো বটেই, এই পরিস্থিতিতে ২০২৪ আইপিএল টুর্নামেন্ট তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হর্ষিতের সার্জারি সফল হয়েছে। কতদিনে তিনি মাঠে ফিরতে পারেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। পুরো প্রক্রিয়াটাই তাঁর রিকভারির উপর নির্ভর করছে। যদি রানা দ্রুত ফিট হতে পারেন, তাহলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষদিকে কয়েকটা ম্য়াচ খেলতে পারেন।
বাড়ল কলম্বোর বিমান ভাড়া
আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিশ্চিত হওয়ার পরই মুম্বই থেকে কলম্বো যাতায়াতের বিমান ভাড়া অনেকটাই বেড়ে গিয়েছে। দুই দেশের মধ্যে রাউন্ড ট্রিপ যেখানে ১০,০০০ টাকা ভাড়া ছিল, সেটাই এখন বেড়ে ৬০,০০০ টাকা হয়ে গিয়েছে।
সূর্ষের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর স্পোর্টস স্টারকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বললেন, 'টি-২০ ক্রিকেটে সূর্য আমার জীবনটা অনেক সহজ করে দিয়েছে। ও একজন অসাধারণ লিডার। একজন কোচ হিসেবে আপনার মাথায় অনেক চিন্তাভাবনা ঘুরপাক খায়। কিন্তু, আপনি যখন জানেন যে অধিনায়ক গোটা পরিস্থিতি সামলে নেবে, তখন অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন। এটা যে কোনও কোচের কাছেই একটা স্বপ্ন।'
আরও পড়ুন:
Gautam Gambhir on Suryakumar Yadav: 'হাঁফ ছেড়ে বেঁচেছি...', সূর্যকে নিয়ে আচমকা এ কী বললেন গম্ভীর?
আইসিসি-কে ধন্যবাদ জানালেন রাজীব শুক্লা
পাকিস্তান ক্রিকেট বোর্ড গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল যে তারা ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই পরিস্থিতিতে আইসিসি হুঁশিয়ারি দিয়েছিল, এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিসিবি এবং আইসিসি-র মধ্যে একাধিকবার বৈঠক হয়। অবশেষে নতিস্বীকার করে পাকিস্তান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে ম্য়াচ খেলতে রাজি হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত ৯ ফেব্রুয়ারি রাতে এই মর্মে একটি ঘোষণাও করা হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার বিসিসিআই-এর একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'এই সমস্যা সমাধানের জন্য আইসিসি-কে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।'
আরও পড়ুন:
আজ বিশ্বকাপে কোন দল কার বিরুদ্ধে খেলবে?
টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) আজ চতুর্থ দিনে পা রাখতে চলেছে। আজ বিশ্বকাপের আসরে মোট তিনটে ম্য়াচ রয়েছে। দিনের প্রথম ম্য়াচ খেলা হবে নামিবিয়া নেদারল্যান্ডসের মধ্যে। দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহী। আর তৃতীয় ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্র খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। আশা করা হচ্ছে, তিনটে ম্য়াচেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।
- Feb 10, 2026 18:40 IST
Sports News Live Updates: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
Sports News Live Updates: শ্রীলঙ্কা ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তবে, এই ম্য়াচে খেলতে নামার আগে একটি দুঃসংবাদ লঙ্কা ব্রিগেডে কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। সূত্রের খবর, শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও এই ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
কী হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার?
রবিবার কলম্বোতে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ২৮ বছর বয়সি ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই ম্যাচে, তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন। তবে, ম্যাচ চলাকালীন তিনি যথেষ্ট ব্যথা অনুভব করেন এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় তাঁকে ভুগতে দেখা গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, এই চোটের কারণে এবার তিনি টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।
- Feb 10, 2026 15:42 IST
Sports News Live Updates: সাফল্য়ের নয়া শৃঙ্গ স্পর্শ করলেন মনু
Sports News Live Updates: এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে শুরুটা একেবারে ভাল করতে পারেননি ভারতের মহিলা বন্দুকবাজ মনু ভাকর। দিন পাঁচেক আগেই তিনি ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে সপ্তম স্থান অর্জন করেছিলেন। কিন্তু, সোমবার ২৫ মিটার পিস্তল ফাইনালে তিনি রুপোর পদক জয় করেছেন। আর সেকারণে অলিম্পিক টুর্নামেন্টে ভারতের জোড়া পদকজয়ী উল্লাসে ফেটে পড়েছেন। ফাইনাল ম্য়াচে ভিয়েতনামের থুই ত্রাং গুয়েনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হেরে যান তিনি।
- Feb 10, 2026 14:48 IST
Sports News Live Updates: আর্শদীপের কাছে ইতিহাস গড়ার সুযোগ
Sports News Live Updates: আর্শদীপ সিং টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে ১৫ ম্য়াচে মোট ২৯ উইকেট শিকার করেছেন। গত ম্য়াচে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২ উইকেট শিকার করে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড খাদের কিনারায় ঠেলে দিয়েছিলেন। টি-২০ বিশ্বকাপে অশ্বিন ২৪ ম্যাচে মোট ৩২ উইকেট শিকার করেছেন। এই পরিস্থিতিতে আর্শদীপ যদি নামিবিয়ার বিরুদ্ধে আর ৩ উইকেট শিকার করতে পারেন, তাহলেই অশ্বিনের রেকর্ড ভেঙে দেবেন। সেইসঙ্গে টি-২০ বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারের নজিরও কায়েম করবেন।
- Feb 10, 2026 13:46 IST
Sports News Live Updates: ফের কবে মাঠে ফিরবেন হর্ষিত?
Sports News Live Updates: হর্ষিত রানার হাঁটুতে ল্যাটেরাল মেনিসকস টিয়ার হয়েছে। সার্জারির পর সম্পূর্ণ সুস্থ হতে তাঁর কমপক্ষে ৩-৪ মাস সময় লাগবে। টি-২০ বিশ্বকাপ তো বটেই, এই পরিস্থিতিতে ২০২৪ আইপিএল টুর্নামেন্ট তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হর্ষিতের সার্জারি সফল হয়েছে। কতদিনে তিনি মাঠে ফিরতে পারেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। পুরো প্রক্রিয়াটাই তাঁর রিকভারির উপর নির্ভর করছে। যদি রানা দ্রুত ফিট হতে পারেন, তাহলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষদিকে কয়েকটা ম্য়াচ খেলতে পারেন।
- Feb 10, 2026 13:09 IST
Sports News Live Updates: বাড়ল বিমান ভাড়া
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিশ্চিত হওয়ার পরই মুম্বই থেকে কলম্বো যাতায়াতের বিমান ভাড়া অনেকটাই বেড়ে গিয়েছে। দুই দেশের মধ্যে রাউন্ড ট্রিপ যেখানে ১০,০০০ টাকা ভাড়া ছিল, সেটাই এখন বেড়ে ৬০,০০০ টাকা হয়ে গিয়েছে।Sports News Live Updates:
- Feb 10, 2026 11:02 IST
Sports News Live Updates: অধিনায়ক সূর্যের ভূয়সী প্রশংসা করলেন গম্ভীর
Sports News Live Updates: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর স্পোর্টস স্টারকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বললেন, 'টি-২০ ক্রিকেটে সূর্য আমার জীবনটা অনেক সহজ করে দিয়েছে। ও একজন অসাধারণ লিডার। একজন কোচ হিসেবে আপনার মাথায় অনেক চিন্তাভাবনা ঘুরপাক খায়। কিন্তু, আপনি যখন জানেন যে অধিনায়ক গোটা পরিস্থিতি সামলে নেবে, তখন অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন। এটা যে কোনও কোচের কাছেই একটা স্বপ্ন।'
- Feb 10, 2026 10:57 IST
Sports News Live Updates: আইসিসি-কে ধন্যবাদ রাজীব শুক্লার
Sports News Live Updates: পাকিস্তান ক্রিকেট বোর্ড গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল যে তারা ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই পরিস্থিতিতে আইসিসি হুঁশিয়ারি দিয়েছিল, এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিসিবি এবং আইসিসি-র মধ্যে একাধিকবার বৈঠক হয়। অবশেষে নতিস্বীকার করে পাকিস্তান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে রাজি হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত ৯ ফেব্রুয়ারি রাতে এই মর্মে একটি ঘোষণাও করা হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার বিসিসিআই-এর একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'এই সমস্যা সমাধানের জন্য আইসিসি-কে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।'
- Feb 10, 2026 10:17 IST
Sports News Live Updates: আজ বিশ্বকাপে কোন দল কার বিরুদ্ধে খেলতে নামবে?
Sports News Live Updates: টি-২০ বিশ্বকাপ আজ চতুর্থ দিনে পা রাখতে চলেছে। আজ বিশ্বকাপের আসরে মোট তিনটে ম্য়াচ রয়েছে। দিনের প্রথম ম্য়াচ খেলা হবে নামিবিয়া নেদারল্যান্ডসের মধ্যে। দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহী। আর তৃতীয় ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্র খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। আশা করা হচ্ছে, তিনটে ম্য়াচেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us