/indian-express-bangla/media/media_files/2025/11/15/babar-azam-1-2025-11-15-13-24-19.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম
Babar Azam: পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) প্রাক্তন অধিনায়ক বাবর আজম শেষপর্যন্ত কাটাতে পারলেন রানের খরা। শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) বিরুদ্ধে আপাতত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (১৪ নভেম্বর) এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছিল। আর সেই ম্য়াচেই শতরান হাঁকালেন বাবর। সেইসঙ্গে পাকিস্তানকে জেতানোর পিছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন। এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল ৮ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি এই সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। আগামী রবিবার এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হবে।
Babar Azam Humiliates: লাইভ ম্যাচে বাবর আজমের চরম বেইজ্জতি! ব্যাপক ভাইরাল ভিডিও
৮৩ ইনিংস পর বাবরের 'স্পেশাল' সেঞ্চুরি
পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম এই শতরানের পাশাপাশি এক নয়া মাইলফলক অর্জন করলেন। ওয়ানডে ক্রিকেটে তিনি যুগ্মভাবে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরিয়ন হিসেবে নাম লিখিয়ে ফেললেন। এই তালিকায় তিনি সঈদ আনোয়ারের রেকর্ড স্পর্শ করেন। ওয়ানডে ক্রিকেটে দুজনেই ২০ শতরান করেছেন। মজার ব্যাপার এটাই য়ে ৩১ বছর বয়সি এই ব্যাটার ৮৩ ইনিংস পর অবশেষে শতরান পেলেন। ২০২৩ সালের এশিয়া কাপে শেষবার বাবরের ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছিল। সেটাও আবার এসেছিল নেপালের বিরুদ্ধে। তারপর থেকেই একটা শতরানের জন্য তিনি অপেক্ষা করছিলেন। সেকারণে এই সেঞ্চুরিটা বাবরের কাছে যথেষ্টই স্পেশাল।
১০২ রানে অপরাজিত থাকেন বাবর আজম
এই ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কাবাহিনীর হয়ে জানিথ লিয়ানাগে হাফসেঞ্চুরি করেন। সেই সুবাদে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছিল। জবাবে পাকিস্তান ৪৮.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ২৮৯ রান করে এবং ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। পাকিস্তানের হয়ে বাবর আজম ১১৯ বলে সর্বাধিক ১০২ রানে অপরাজিত থাকেন। এর পাশাপাশি ফখর জামান ৭৮ এবং সাঈম আয়ুব ৩৩ রান করেন। এর পাশাপাশি মহম্মদ রিজওয়ান ৫১ রানে অপরাজিত থাকেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us