/indian-express-bangla/media/media_files/2025/11/22/sahibzada-farhan-1-2025-11-22-22-00-15.jpg)
শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন সাহিবজাদা ফারহান
Pakistan Cricket Team: ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্য়াচে জয়লাভ করল পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। পাকিস্তানের হয়ে ৪৫ বলে ৮০ রান করেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। এই ইনিংসই গোটা ম্য়াচে ব্যবধান তৈরি করে দেয়। ২৭ বল বাকি থাকতেই তারা ৭ উইকেটে জয়লাভ করে।
এই ম্য়াচে টস জিতে শ্রীলঙ্কা ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, জানিথ লিয়ানাগে ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। ৩৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকলেন লিয়ানাগে। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৩ চার এবং ১ ছক্কা বেরিয়ে আসে। শেষপর্যন্ত ২০ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। পাকিস্তান বোলারদের মধ্যে ৩ উইকেট শিকার করেছেন মহম্মদ নওয়াজ। এছাড়া একটি করে উইকেট তুলে নেন সলমান মির্জা, ফাহিম আশরাফ এবং আবরার আহমেদ।
Pakistan Cricket Team: মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, থেঁতো করে দিলেন এই তারকা ক্রিকেটার!
হাফসেঞ্চুরি করলেন সাহিবজাদা ফারহান
জয়ের জন্য ১২৯ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান যা রান করলেন, বাকিদের কার্যত দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। ৪৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৬ বাউন্ডারির পাশাপাশি পাঁচটি গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ম্য়াচে আরও একবার ব্যর্থ হলেন বাবর আজম। মাত্র ১৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
Pakistan Cricket Team: ঘুম ভাঙল পাকিস্তানের, অবশেষে অ্যাকশন মোডে PCB
অন্যদিকে, রানের খাতা খুলতেই পারলেন না অধিনায়ক অধিনায়ক সলমান আলি আগা। শেষপর্যন্ত পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে ফেলে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ২ উইকেট শিকার করেন দুষ্মন্ত চামিরা। একটি উইকেট নেন দাসুন শনাকা। এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে মহম্মদ নওয়াজের হাতে। আগামীকাল অর্থাৎ রবিবার (২৩ নভেম্বর) জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের খেলতে নামবে পাকিস্তান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us