Sri Lankan Cricketer Passed Away: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার, টানা ৮ বছর কোমায়! মারা গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার

Sri Lankan Cricketer Passed Away: শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অক্ষু ফার্নান্ডো ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

Sri Lankan Cricketer Passed Away: শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অক্ষু ফার্নান্ডো ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Akshu Fernando

প্রয়াত শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার

Sri Lanka Cricket Team: শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অক্ষু ফার্নান্ডো (Akshu Fernando) ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এরপর টানা ৮ বছর ছিলেন কোমায়। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর রেল লাইন পারাপারের সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপর থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। দীর্ঘ সময় তিনি জীবন-মৃত্যুর মাঝখানে লড়াই করলেন। শেষপর্যন্ত ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার জীবন যুদ্ধের লড়াইয়ে হেরে যান। বিদায় জানালেন পার্থিব জগৎকে।

Advertisment

England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

শ্রীলঙ্কান ক্রিকেটারের মৃত্যু

২০১৮ সালের শেষদিকে মাউন্ট লাবিনিয়া বিচের পার্শ্ববর্তী একটি রেল লাইন পারাপার করছিলেন অক্ষু। সেইসময় আচমকা একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা মারে। দলের রানিং সেশন শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। মাথায় গুরুতর আঘাত পান অক্ষু। শরীরের একাধিক হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। বেশ কয়েকবছর তিনি মেডিক্যাল কেয়ারে ছিলেন। এত বছর কোমায় থাকার পর শেষপর্যন্ত অক্ষু মারা গেলেন।

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

শোকজ্ঞান করছেন সকলেই

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা আন্তর্জাতিক কমেন্টেটর রোশন অবেসিংহে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'অক্ষু ফার্নান্ডোর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। ও একজন অসাধারণ তরুণ ক্রিকেটার ছিল। একটি দুর্ঘটনার কারণে গোটা কেরিয়ারটা শেষ হয়ে গেল। স্কুল এবং রগামা ক্লাবের হয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। যাঁরা ওকে চিনতেন, তাঁদের কাছে আজকের এই দিনটা সত্যিই খুব দুঃখজনক। ও যদি বন্ধুপরায়ন এবং ভাল মনের মানুষ ছিলেন। আমরা সবাই তোমাকে মিস করব। সারা জীবন তোমাকে মনে রাখব। ঈশ্বর তোমার আত্মার শান্তি দিন।'

Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করেছিলেন ধামাকা পারফরম্য়ান্স

শ্রীলঙ্কার উদীয়মান ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন এই অক্ষু ফার্নান্ডো। ২০১০ সালে নিউজিল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে তিনি ৫২ রানের নজরকাড়া ইনিংসও খেলেন। সংক্ষিপ্ত ক্রিকেট কেরিয়ারে অক্ষু প্রত্যেকটা বিভাগেই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। দুর্ঘটনার ২ সপ্তাহ আগে তিনি কেরিয়ারের শেষ ম্য়াচটি খেলেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মুর্স স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১০২ রানে অপরাজিত থাকেন।

Sri Lanka Cricket Team Akshu Fernando