/indian-express-bangla/media/media_files/2026/01/06/steve-smith-century-2026-01-06-16-28-53.jpg)
সিডনি টেস্টে দুর্দান্ত শতরান হাঁকালেন স্টিভ স্মিথ
Ashes Series 2025-26: ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টে আরও একবার বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া গেল স্টিভ স্মিথকে (Steve Smith)। এই ম্য়াচের প্রথম ইনিংসে তিনি দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে একটি অনবদ্য শতরান হাঁকালেন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার (Australia vs England) ৩ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন স্টিভ স্মিথ।
R Ashwin-Steve Smith:স্মিথের এত ঘনিষ্ঠ হচ্ছ কেন! অশ্বিনকে বড় হুমকি দিয়েছিলেন তারকার স্ত্রীই
প্রথম থেকেই তিনি একের পর এক নজরকাড়া শট খেলতে শুরু করেন। একটা সময় স্মিথের সামনে ব্রিটিশ বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছিল। অবশেষে ১৬৬ বলে স্মিথ নিজের শতরান পূরণ করেন। স্মিথের টেস্ট কেরিয়ারে এটা ৩৭তম শতরান। এই শতরানের দৌলতে তিনি একটি বড় কৃতিত্বও কায়েম করলেন। অ্যাশেজ ইতিহাসে সর্বাধিক রানের পরিসংখ্যানে স্মিথ আপাতত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
জ্যাক হবসের রেকর্ড ভেঙে দিলেন স্টিভ স্মিথ
অ্যাশেজ সিরিজের ইতিহাসে সর্বাধিক রানের মালিক হলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। ৮৯.৮ ব্যাটিং গড়ে তিনি মোট ৫,০২৮ রান করেছেন। এই তালিকায় এবার দ্বিতীয় স্থানে উঠে এল স্টিভ স্মিথের নাম। ইংল্যান্ডের ক্রিকেটার জ্যাক হবসকে পিছনে ফেলে দিলেন তিনি।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে হবস ৪১ ম্য়াচের ৭১ ইনিংসে মোট ৩,৬৩৬ রান করেছিলেন। এই একই সংখ্যক ম্যাচে স্টিভ স্মিথ ৭৩ ইনিংসে ব্যাট করে দ্বিতীয় স্থানে উঠে এলেন। পাশাপাশি অধিনায়ক হিসেবে এটা তাঁর ১৮ নম্বর টেস্ট শতরান। এই তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। অন্যদিকে অ্যাশেজ ইতিহাসে এটা স্মিথের ত্রয়োদশ শতরান। পাশাপাশি এই সিরিজে সর্বাধিক শতরানের পরিসংখ্যানেও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। দেখে নিন, সম্পূর্ণ তালিকা:
| ব়্যাঙ্ক | ক্রিকেটার | মোট রান | ব্যাটিং গড় |
| ১ | ডন ব্র্যাডম্যান | ৫,০২৮ | ৮৯.৮ |
| ২ | স্টিভ স্মিথ | ৩,৬৩৭ | ৫৬.৮ |
| ৩ | জ্যাক হবস | ৩,৬৩৬ | ৫৪.২ |
| ৪ | অ্যালান বর্ডার | ৩,২২২ | ৫৫.৬ |
| ৫ | স্টিভ ওয়া | ৩,১৭১ | ৫৮.৮ |
| ৬ | ডেভিড গাওয়ার | ৩,০৩৭ | ৪৬.০ |
এই সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্মিথ
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ এই সিরিজের ৪ ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর অধিনায়কত্বে ক্যাঙারু ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। সিরিজ পকেটে পুরে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও স্মিথ এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ৫ ম্য়াচের ৮ ইনিংসে তিনি ৭৬-এর বেশি ব্যাটিং গড়ে রান করেছেন। টেস্ট কেরিয়ারে স্মিথ ১২২ ম্য়াচে ১০ হাজারের বেশি রান করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us