/indian-express-bangla/media/media_files/2026/01/23/sudip-chatterjee-2026-01-23-14-05-21.jpg)
ডাবল সেঞ্চুরি হাঁকালেন সুদীপ চট্টোপাধ্যায়
Sudip Chatterjee: ২০২৫-২৬ রনজি ট্রফিতে (Ranji Trophy 2025-26) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল। আর এই লড়াইয়ের নেপথ্যে রয়েছেন বাংলার তারকা ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়। সার্ভিসেস-এর বিরুদ্ধে ম্য়াচের দ্বিতীয় দিন হাঁকালেন একটি ধামাকাদার ডবল সেঞ্চুরি। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
Bengal Cricket Team: মাত্র ৯.৩ ওভারেই শেষ ম্য়াচ, বিজয় হাজারেতে আগুন পারফরম্য়ান্স বাংলার
৩৪ বছর বয়সি বাংলার এই ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে এই প্রথমবার দ্বি-শতরান হাঁকালেন। আর সেটা এসেছে ৩১৫ ডেলিভারিতে।
আরও পড়ুন:
Bengal Cricket Team: ধাক্কা খেল 'বেলাইন' রেল, 'শাহ'বাজিতে দাপুটে জয় বাংলার
৫ হাজারের বেশি রান সুদীপের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুদীপ চট্টোপাধ্যায় ইতিমধ্যে বাংলার হয়ে ৮৫ প্রথম শ্রেণীর ম্য়াচে ৫ হাজারের বেশি রান করে ফেলেছে। এরমধ্যে ১৩ শতরান এবং ২৭ হাফসেঞ্চুরি রয়েছে। ইতিপূর্বে, তাঁর সর্বাধিক স্কোর ছিল ১৯২ রান। ২০১৪ সালের ডিসেম্বর মাসে বরোদার বিরুদ্ধে রনজি ট্রফির ম্য়াচে তিনি হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন:
এবার ম্য়াচের কথায় আসা যাক। এই ম্য়াচে সার্ভিসেস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। শুরু থেকেই বাংলার ওপেনার সুদীপ চট্টোপাধ্যাকে বেশ মারমুখী মেজাজে দেখতে পাওয়া যায়। প্রথম দিনের শেষে তিনি ১৪০ রানে অপরাজিত ছিলেন। এরপর ম্যাচের দ্বিতীয় দিন তিনি ৩২৭ বলে ২০৯ রান করেন। ইতিমধ্যে তিনি ১৮ বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। ৬৩.৯১ স্ট্রাইক রেটে রান করেন তিনি।
আরও পড়ুন:
তবে সুদীপ ছাড়াও বঙ্গ ক্রিকেট দলের অপর ওপেনার তথা অধিনায় অভিমন্য়ু ঈশ্বরণ ৮১ রান করেছেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার শাকির হাবিব গান্ধী ৯১ রান করেছেন। শেষপর্যন্ত বাংলা ৫১৯ রানে অলআউট হয়ে যায়। সার্ভিসেস বোলারদের মধ্যে বিনীত ধনকড় ৩ উইকেট শিকার করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us