Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার

Sunil Gavaskar Reaction: রাজকোট ওয়ানডে'তে টিম ইন্ডিয়া ৭ উইকেটে পরাস্ত হয়েছিল। ভারতের এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার।

Sunil Gavaskar Reaction: রাজকোট ওয়ানডে'তে টিম ইন্ডিয়া ৭ উইকেটে পরাস্ত হয়েছিল। ভারতের এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার।

author-image
Koushik Biswas
New Update
Sunil Gavaskar

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar) জানিয়েছেন, রাজকোটে যেভাবে নিউজিল্যান্ড (India vs New Zealand) একেবারে হেলায় হারাল টিম ইন্ডিয়াকে, তা দেখে তিনি বিস্মিত। ভাবতেই পারছেন না যে ভারতীয় ক্রিকেট দলকে এত সহজেও হারানো যেতে পারে। জিও হটস্টারে ম্য়াচ পরবর্তী বিশ্লেষণে তিনি বললেন, 'নিউজিল্যান্ড যেভাবে হেসেখেলে ভারতকে হারাল, তা দেখে আমি তো অবাক। কারণ ওদের ব্যাটিং শুরু হওয়ার আগে সকলেই ভেবেছিলেন, টিম ইন্ডিয়া হয়ত এই শ্লথ গতির উইকেট থেকে ফায়দা তুলতে পারবে।'

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস

তিনি আরও যোগ করেন, শুধুমাত্র স্পিনাররাই নয়, নিউজিল্যান্ডের প্রত্যেকটা বোলারই এই শ্লথ উইকেটের ফায়দা তুলেছে। প্রথমে তো মনে হয়েছিল, ভারতীয় বোলাররা হয়নি কিউয়ি ব্যাটারদের ২৬০ থেকে ২৭০ রানের মধ্যে আটকে ফেলতে পারবে। আমি নিজেই মনে করেছিলাম, ভারত এই ম্য়াচটা সহজেই নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।

আরও পড়ুন:

Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা

গাভাসকারের কথায়, এই পরিস্থিতিতে তৃতীয় তথা সিরিজের অন্তিম ম্য়াচে টিম ইন্ডিয়ার উপর অবশ্যই চাপ থাকবে। দলের কাছে যশস্বী জয়সওয়ালের মতো কোনও ক্রিকেটারকে ব্যবহার করার মতো সুযোগও নেই। যাকে অন্তত রাজকোটে সিরিজ জিততে পারলে, ইন্দোরে খেলানো যেত।

আরও পড়ুন:

KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল

তিনি মনে করেন, ভারত যদি জয়লাভ করত, তাহলে অন্তত তৃতীয় ম্যাচে কিছুটা হলেও পরীক্ষার পথে হাঁটতে পারত টিম ইন্ডিয়া। যারা এখনও পর্যন্ত সুযোগ পায়নি, তাদের অন্তত খেলানো যেত। সেক্ষেত্রে জয়সওয়ালের মতো ক্রিকেটাররাও অন্তত কিছুটা সুযোগ পেত। কিন্তু, এখন আর কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। টিম ইন্ডিয়াকে সেরা একাদশই মাঠে নামাতে হবে।

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর

রবিবার আয়োজন করা হবে তৃতীয় ওয়ানডে

ভারত এবং নিউজিল্য়ান্ডের মধ্যে বর্তমানে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। বরোদায় আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে ভারতীয় দল ৪ উইকেটে জয়লাভ করেছিল। এরপর রাজকোটে নিউজিল্যান্ড দুর্দান্ত কামব্যাক করে। কিউয়ি দল ভারতকে ৭ উইকেটে হারানোর পাশাপাশি সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। এই পরিস্থিতিতে তৃতীয় ওয়ানডে ম্য়াচটি রবিবার (১৮ জানুয়ারি) ইন্দোরে খেলা হবে।

Sunil Gavaskar Indian Cricket Team India vs New Zealand