/indian-express-bangla/media/media_files/2025/11/06/jemimah-rodrigues-and-sunil-gavaskar-2025-11-06-10-50-14.jpg)
জেমিমা রডরিগস এবং সুনীল গাভাসকার
Sunil Gavaskar: সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত একটি শতরান হাঁকিয়েছিলেন জেমিমা রডরিগস (Jemimah Rodrigues)। এমন পারফরম্য়ান্সের পর গোটা দেশ জেমিমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। ইতিমধ্যে, একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার। জেমিমার প্রশংসা করার পাশাপাশি তিনি কথা দিয়েছিলেন, ভারত যদি ফাইনাল জিততে পারে, তাহলে তিনি গান করবেন। সঙ্গে গিটার বাজাবেন জেমিমা।
Indian Women Cricket Team: প্রধানমন্ত্রী মোদীকে কী উপহার দিলেন হরমনপ্রীতরা? জানলে চমকে উঠবেন আপনিও
ভারত ইতিমধ্যে ফাইনাল জিতেছে। এবার সুনীল গাভাসকারের প্রতিশ্রুতি পূরণ করার পালা। বিশ্বকাপ জয়ের পরই সেই কথাটা মনে করিয়ে দিয়েছিলেন জেমিমা রডরিগস। এবার পালটা জবাব দিলেন গাভাসকারও। আদৌ গান গাইবেন 'লিটল মাস্টার'? আদৌ তিনি জেমিমার সঙ্গে কোল্যাব করবেন? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Indian Women Cricket Team Next Fixture: বিশ্বকাপ অতীত, ফের কবে ২২ গজে নামবেন হরমনপ্রীতরা?
কী বললেন সুনীল গাভাসকার?
সম্প্রতি সুনীল গাভাসকার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, 'বিশ্বকাপ জয়ের জন্য তোমাকে এবং গোটা মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাই। তোমাকে যে কথা দিয়েছিলাম, সেটা খুব ভাল করেই আমার মনে আছে। আমি গাইব। তুমি গিটার বাজিও। ইতিমধ্যে আমি গানটাও তুলে ফেলেছি। তবে তোমার যদি কোনও গানের ইচ্ছা থাকে, তাহলে সেটাও বলতে পারো।'
Indian Women Cricket Team: বিশ্বকাপ জয়ের পরও হবে না ভিকট্রি প্যারেড! মহিলাদের জন্য় আলাদা নিয়ম?
কবে জেমিমার সঙ্গে পারফর্ম করবেন গাভাসকার?
এই ভিডিওয় গাভাসকার আরও বলেছেন, 'তুমি শুধুমাত্র তারিখটা বলো। যেদিন তুমি ফ্রি থাকবে, সেদিনই আমরা এই পারফরম্য়ান্স করতে পারি। এই সপ্তাহান্তেও হতে পারে। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচ খেলতে নামবে ভারতের পুরুষ ক্রিকেট দল। সেক্ষেত্রে রবিবার আমরা করতেই পারি। তুমি তোমার সুবিধা মতো আমাকে তারিখটা জানিও।'
Indian Women Cricket Team: 'বিশ্বকাপ আমরাই রাখছি...', আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে বসেছিলেন কে?
দেখে নিন ভিডিও:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জেমিমা রডরিগস এবং সুনীল গাভাসকার এর আগেও বিসিসিআই-এর একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। তবে এবার সুনীল গাভাসকার নিজের প্রতিশ্রুতি পূরণ করার জন্য একেবারে প্রস্তুত। কবে এই দুই ক্রিকেটার পারফর্ম করেন, সেটাই আপাতত দেখার। উল্লেখ্য, জেমিমা একজন দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি যথেষ্ট ভাল মিউজ়িশিয়ান। তিনি গিটার বাজাতে ভালবাসেন। মাঝেমধ্যে গানও করেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us