/indian-express-bangla/media/media_files/2025/12/20/sunil-gavaskar-messi-kolkata-controversy-statement-2025-12-20-10-59-38.jpg)
কলকাতার ঘটনার জন্য লিওনেল মেসিকেই 'দোষারোপ'
Sunil Gavaskar On Messi: কলকাতার ঘটনার জন্য লিওনেল মেসিকে দোষারোপ করলেন সুনীল গাভাস্কার! সত্যিটা বলেই ফেললেন....
কলকাতায় লিওনেল মেসির কনসার্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার। ইভেন্টের অব্যবস্থাপনা ও তথাকথিত ভিআইপি সংস্কৃতিকে একতরফা ভাবে দোষারোপ করাকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন তিনি। গাভাস্কারের মতে, সল্টলেক স্টেডিয়ামের ঘটনার জন্য মূলত দায়ী লিওনেল মেসি নিজেই, কারণ তিনি তাঁর প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।
স্পোর্টস স্টারে প্রকাশিত একটি কলামে গাভাস্কার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫-এর আয়োজন নিয়ে হওয়া সমালোচনা থেকে নজর সরিয়ে মেসির ভূমিকার দিকে আলোকপাত করেন। গাভাস্কার লিখেছেন, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সাম্প্রতিক ঘটনা, যেখানে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি প্রতিশ্রুতির চেয়ে অনেক কম সময় মাঠে উপস্থিত হয়েছিলেন, তার ফলেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ঘটনায় কেবল আয়োজকদের দোষ দেওয়া হয়েছিল, কিন্তু মেসি'ই সেই ব্যক্তি যিনি তার প্রতিশ্রুতি পূরণই করেননি।
গাভাস্কার স্পষ্ট ভাষায় লেখেন, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, সেখানে প্রায় সকলকে দোষী করা হয়েছে, ইভেন্ট আয়োজক, ভিআইপি সংস্কৃতি, প্রশাসন, কিন্তু সেই ব্যক্তিকে নয়, যিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাঁর মতে, মেসির উপস্থিতি নিয়ে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা পূরণ হয়নি।
গাভাস্কার আরও লেখেন, “মেসি ও আয়োজকদের মধ্যে কী চুক্তি হয়েছিল, তা সাধারণ মানুষের কাছে অজানা। তবে যদি চুক্তি অনুযায়ী মেসির এক ঘণ্টা স্টেডিয়ামে থাকার কথা হয়ে থাকে, তাহলে তার অনেক আগেই চলে যাওয়া তাদের জন্য এক বিরাট হতাশা যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন। ভক্তদের হতাশ করার জন্য আসল দোষী তিনি এবং তাঁর টিম। সেখানে কোনও নিরাপত্তা জনিত হুমকির কথাও সামনে আসেনি।”
উল্লেখ্য, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি ১৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারতে ছিলেন। সফরের শুরুতেই তিনি কলকাতায় আসেন এবং সল্টলেক স্টেডিয়ামে জমকালো সংবর্ধনা পান। তবে রাজনীতিবিদ ও ভিআইপিদের ঘেরাটোপে থাকায় সাধারণ দর্শকরা তাঁকে কাছ থেকে দেখতে পাননি। এর উপর স্টেডিয়াম থেকে মেসির নির্ধারিত সময়ের আগে চলে যাওয়া ভক্তদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।
ঘটনার পর ক্ষুব্ধ ভক্তদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনেক দর্শকের অভিযোগ ছিল, শুধুমাত্র মেসিকে এক ঝলক দেখার আশায় তারা চড়া দামের টিকিট কিনেছিলেন, কিন্তু সেই সুযোগ পাননি। কলকাতা পর্ব শেষ করে মেসি হায়দ্রাবাদে যান। এরপর মুম্বই ও দিল্লিতে কনসার্টে অংশ নেন তিনি। সফরের শেষ পর্যায়ে গুজরাটে অনন্ত আম্বানির বনতারা বন্যপ্রাণী অভয়ারণ্যও পরিদর্শন করেন আর্জেন্টাইন তারকা।
সব মিলিয়ে, কলকাতার মেসি বিতর্কে সুনীল গাভাস্কারের মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে, যেখানে দায়িত্বের প্রশ্নে এবার সরাসরি প্রশ্ন উঠছে ফুটবল মহাতারকার ভূমিকা নিয়েই।
Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us