Sunil Gavaskar on Team India: 'এবার অহংকার ছাড়ো...', ভারত হারতেই রেগে আগুন সুনীল গাভাসকার

India vs South Africa: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্য়াচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায়।

India vs South Africa: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্য়াচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায়।

author-image
Koushik Biswas
New Update
Sunil Gavaskar on Team India

ভারতীয় ক্রিকেট দলকে ভুলটা ধরিয়ে দিলেন সুনীল গাভাসকার

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্য়াচ দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারত ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় ব্যাটাররা কার্যত মুখ থুবড়ে পড়েন। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান করেছিল। জবাবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের এই পরাজয়ের পর প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar) কার্যত রেগে আগুন হয়ে যান। টিম ইন্ডিয়ার সবথেকে বড় ভুলটা তিনি কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। সেইসঙ্গে দিলেন জয়ের সরণীতে ফেরার গুরুত্বপূর্ণ টিপসও।

Advertisment

আরও পড়ুন:

India vs South Africa Latest News: আজ ওয়েস্ট ইন্ডিজ জিতলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত? দেখে নিন গোটা সমীকরণ

ভারতের এই পরাজয়ের পর জিও হটস্টারে সুনীল গাভাসকার বললেন, 'ডিওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলারের থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতীয় ব্যাটারদের। যেভাবে ওরা গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ গড়ে তুলল, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী ম্যাচে ব্যবহার করা দরকার। ভারতীয় ব্যাটাররা এমনটা একেবারেই করেনি। অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গেই টিম ইন্ডিয়া এই ম্যাচে খেলতে নেমেছিল। আর সেকারণেই প্রত্যেক বলে ব্যাট চালাচ্ছিল। হারাচ্ছিল উইকেট। এই ম্য়াচের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ভারতের থেকে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।'

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup Points Table: ভারত হারতেই বদলে গেল পয়েন্টস টেবিল! বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত টিম ইন্ডিয়ার?

ভারতের 'সবচেয়ে বড় ভুল' কোনটা? জানালেন সুনীল গাভাসকার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রোটিয়া ব্যাটিংয়ের শুরুটা একেবারে ভাল হয়নি। একটা সময় তো মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর মিলার এবং ব্রেভিসের মধ্যে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সেকারণে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে শেষপর্যন্ত ১৮৭ রান তোলে। জবারে ভারতীয় ক্রিকেট দল ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায়।

আরও পড়ুন:

India Losses Richard Kettleborough Umpire: পিছু ছাড়ল না পোড়া কপাল! 'অপয়া' আম্পায়ারের জন্য হারল ভারত?

গাভাসকারের কথায়, 'দক্ষিণ আফ্রিকার থেকে ভারত কোনও শিক্ষাই গ্রহণ করতে পারেনি। ভারতীয় ব্যাটাররা ক্রিজে নামতে না নামতেই প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে পাঠানোর চেষ্টা করছিল। এভাবে কোনওদিন টি-২০ ক্রিকেট খেলা যায় না।'

আরও পড়ুন:

Indian Cricket Team: নিজের দোষেই হারল ভারত? ঢাকতে পারল না এই বিশেষ দুর্বলতা

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'বিপক্ষ দলের থেকে অবশ্যই শিক্ষাগ্রহণ করা উচিত। যদি এই কঠিন উইকেটেও ওরা বড় স্কোর খাড়া করতে পারে, তাহলে নিজের অহংকার ত্যাগ করে ইনিংস বিশ্লেষণ করা উচিত ছিল। পরিস্থিতি অনুসারে ব্যাট করার দরকার ছিল।'

Sunil Gavaskar Indian Cricket Team IND vs SA ICC T20I World Cup 2026