Pakistan Boycotts India Match: 'ওদের অভ্যেস আছে...', পাকিস্তানকে চরম বেইজ্জত করলেন সুনীল গাভাসকার

Pakistan Boycotts India Match: পাকিস্তান ক্রিকেট দল যদি এই ম্যাচটা একান্তই বয়কট করে, তাহলে এই টুর্নামেন্ট শুরুর আগেই তারা ২ পয়েন্ট হাতছাড়া করবে। পাশাপাশি রান রেটেও তারা একটা বড়সড় ধাক্কা খাবে।

Pakistan Boycotts India Match: পাকিস্তান ক্রিকেট দল যদি এই ম্যাচটা একান্তই বয়কট করে, তাহলে এই টুর্নামেন্ট শুরুর আগেই তারা ২ পয়েন্ট হাতছাড়া করবে। পাশাপাশি রান রেটেও তারা একটা বড়সড় ধাক্কা খাবে।

author-image
Koushik Biswas
New Update
Gavaskar on Pakistan Cricket

পাকিস্তান ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীল গাভাসকার

India vs Pakistan: আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলবে না পাকিস্তান (Pakistan Cricket)। পাক সরকারের পক্ষ থেকে রবিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই ২ দলের মধ্যে ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। আইসিসি ইভেন্টের এই হাইভোল্টেজ ম্য়াচে প্রত্যেকের নজর রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!

ইতিমধ্যে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে। পাকিস্তান ক্রিকেটের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। পাকিস্তানের এই দাবির বিপক্ষে সওয়াল করে তিনি আইসিসি-র কাছে বিশেষ আর্জি জানিয়েছেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup 2026: লজ্জার হার এড়াতেই ম্য়াচ বয়কট! কী হতে পারে আসল কারণ?

ICC-র কাছে কড়া পদক্ষেপের আবেদন

পাকিস্তানের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর গোটা ক্রিকেট বিশ্ব কার্যত রেগে আগুন হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার ইন্ডিয়া টুডে'কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, 'যদি কোনও দল কোনও ম্য়াচ না খেলে, তাহলে সেটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি প্রথমেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেটা আলাদা কথা।

আরও পড়ুন:

Harbhajan Singh on IND vs PAK Controversy: 'যত্তসব নাটক...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে ভাজ্জির! ফাঁস করলেন যাবতীয় ছল-চাতুরি

কিন্তু, একেবারে শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল করা একেবারে উচিত নয়। আমি মনে করি, এই ব্যাপারে আইসিসি-র কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে কী তদন্ত হবে, সেটা আমি বলতে পারব না। কারণ প্রত্যেকটা বোর্ড এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এমন শাস্তি হওয়া উচিত, যাতে আগামীদিনে এমন পদক্ষেপ আর কেউ না গ্রহণ করতে পারে।'

আরও পড়ুন:

IND vs PAK Match Controversy: ভারতের বিরুদ্ধে খেলবে না? জয় শাহের পালটা চালে কুপোকাত পাকিস্তান

কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে আইসিসি

পাকিস্তান ক্রিকেট দল যদি এই ম্যাচটা একান্তই বয়কট করে, তাহলে এই টুর্নামেন্ট শুরুর আগেই তারা ২ পয়েন্ট হাতছাড়া করবে। পাশাপাশি রান রেটেও তারা একটা বড়সড় ধাক্কা খাবে। ২০২৮ সালে মহিলা টি-২০ বিশ্বকাপের আসর পাকিস্তানে বসতে চলেছে। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বও কেড়ে নেওয়া হতে পারে। পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের NoC দেওয়ার ক্ষেত্রে আইসিসি নেতিবাচক মনোভাব গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের ভ্যালু এবং স্টার পাওয়ার অনেকটাই কমে যাবে।

আপাতত পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করছে, তার একটা আর্থিক ধাক্কা আইসিসি-র উপর অবশ্যই পড়বে। কারণ, ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা যে কতখানি হাইভোল্টেজ হয়, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। আইসিসি-র সেই উপার্জন হয়ত কিছুটা ধাক্কা খাবে। কিন্তু, এই সিদ্ধান্তের পরিণতি পাকিস্তানের জন্যও খুব একটা সুখদায়ক হবে না।

Sunil Gavaskar Pakistan Cricket India vs Pakistan