/indian-express-bangla/media/media_files/2026/01/30/sanju-samson-and-sunil-gavaskar-2026-01-30-11-41-51.jpg)
সঞ্জু স্য়ামসন এবং সুনীল গাভাসকার
Sunil Gavaskar on Sanju Samson: ভারত এবং নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে নিউজিল্যান্ড ৫০ রানে ধামাকাদার জয়লাভ করেছে। টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার সঞ্জু স্যামসন আরও একবার বড় রান করতে ব্যর্থ হলেন। আর সেকারণেই আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ম্য়াচে সঞ্জু ১৫ বলে ২৪ রান করেন। শুরুটা তিনি ভালই করেছিলেন। কিন্তু, মিচেল স্যান্টনারের বলে শেষপর্যন্ত আউট হয়ে যান। প্রসঙ্গত, গত চার ম্য়াচে সঞ্জু স্যামসন মাত্র ৪০ রান করেন। অন্যদিকে, তিন নম্বরে ঈশান কিষান দুর্দান্ত পারফরম্য়ান্স করার জন্য সঞ্জুর পায়ের তলার মাটি ক্রমশ নরম হতে শুরু করেছে।
আরও পড়ুন:
সঞ্জুকে যাচ্ছেতাই শোনালেন গাভাসকার
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার ইতিমধ্যে সঞ্জু স্যামসনের ব্যাটিং পারফরম্য়ান্স দেখে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। কমেন্ট্রি করার সময় তিনি জানান, সঞ্জুর খারাপ ফুটওয়ার্কই আউট হওয়ার মূল কারণ। খানিকটা ক্ষোভের সুরেই গাভাসকার জানালেন, 'প্রথমে তো আমি এটাই বলব যে ওর কোনও ফুটওয়ার্কই ছিল না। বলটা আদৌ টার্ন করেছিল কি না, সেটা আমি ঠিক জানি না। তবে ও নিজের জায়গাতেই দাঁড়িয়ে ছিল। জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন। অফ সাইডে খেলার চেষ্টা করছিল।'
আরও পড়ুন:
Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক!
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'যেমনটা আমি বললাম যে পায়ের কোনও মুভমেন্টই ছিল না। বলটা লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। আরও একবার ও তিনটে স্টাম্পই এক্সপোজ় করে দিল। আর এমন ভুল করলে তো বোলাররা উইকেট হিট করবেই। এই নিয়ে দ্বিতীয়বার সঞ্জু এমন ভুল করল।'
আরও পড়ুন:
এবার ম্য়াচের কথায় আসা যাক। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২১৫ রানের বিশাল টার্গেট খাড়া করেছিল। এরমধ্যে টিম সেফার্ট (৬২ রান) এবং ডেভন কনওয়ের (৪৪ রান) মধ্যে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। জবাবে ভারতের সূচনা বেশ খারাপই হয়। যদিও শিবম দুবে (৬৫ রান) এবং রিঙ্কু সিং (৩৯ রান) টিম ইন্ডিয়াকে জেতানোর যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু, গোটা দল ১৮.৪ ওভারে ১৬৫ রানের মধ্যেই অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক মিচেল স্য়ান্টনার ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us