/indian-express-bangla/media/media_files/2025/12/07/east-bengal-fc-37-2025-12-07-22-38-58.jpg)
সুপার কাপ ফাইনালে পরাস্ত ইস্টবেঙ্গল
East Bengal vs FC Goa: ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) খেতাব শেষপর্যন্ত নিজেদের দখলেই রাখল এফসি গোয়া। ফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে। অবশেষে পেনাল্টি শ্য়ুট আউটে হয় এই ম্য়াচের ফয়সালা। গৌড়বাহিনী এই ম্য়াচে ৬-৫ গোলে জয়লাভ করেছে। রবিবার (৭ ডিসেম্বর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।
East Bengal vs FC Goa, Live Updates: সাডেন ডেথে চরম লড়াই, শেষপর্যন্ত হারল ইস্টবেঙ্গল
নাটকের ঘনঘটা
তবে পেনাল্টি শ্যুটআউটেও অবশ্য কম নাটক দেখতে পাওয়া যায়নি। এফসি গোয়ার হয়ে স্পট কিক মিস করেন বোরহা হেরো। এরপর ইস্টবেঙ্গলের প্যালেস্তাইন মিডফিল্ডার মহম্মদ রশিদ মিস করতেই ম্য়াচ গড়ায় সাডেন ডেথে। আর সাডেন ডেথের চাপ নিতে পারলেন না পিভি বিষ্ণু। শেষপর্যন্ত তিনি গোল মিস করতেই গোয়ার জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে সাহিল তাভোরার গোল লাল হলুদের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।
তবে একথা অনস্বীকার্য, দুটো দলই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায়। স্নায়ুর লড়াইয়ে যদি বিষ্ণু পরাস্ত না হতেন, তাহলে এই ম্য়াচে ফলাফল আলাদাও হতে পারত। অন্যদিকে, এফসি গোয়া আবার এক ঢিলে ২ পাখি মারলেন। ২০২৫ সুপার কাপ জয়ের পাশাপাশি তারা আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিদ ২ টুর্নামেন্টের টিকিটও কনফার্ম করে ফেলল।
East Bengal FC Today Match: এই ছোট্ট উপায়ে সুপার কাপ জিততে চায় ইস্টবেঙ্গল, ইঙ্গিত বিনো জর্জের
পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত রবিবাসরীয় ফাইনাল ম্য়াচে কোন দল ভাল খেলেছে, আর কারা খারাপ; সেটা বিচার করা সম্ভব নয়। দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। ম্য়াচের ১২০ মিনিট পর্যন্ত তো কোনও দলই গোল করতে পারেনি।
Top 5 East Bengal Footballer: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, নেপথ্যে এই ৫ ফুটবলারের অসামান্য লড়াই
শেষবেলায় পরিবর্ত ফুটবলার হিসেবে বাজিমাত করলেন সাহিল তাভোরা। মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু গোল মিস করার পর সাহিলের স্পট কিক গোয়ার জয় নিশ্চিত করে। ইস্টবেঙ্গলের এই ২ ফুটবলারের শটই গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ঘরের মাঠে এই জয় গোয়ার সমর্থকরাও যারপরনাই উপভোগ করলেন।
এই ম্য়াচে ইস্টবেঙ্গল পরাস্ত হলেও রেগুলেশন টাইমের ৯০ মিনিট তারা কিন্তু নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিল। যেভাবে তারা বিপক্ষ দলের জন্য় পরিকল্পনা করেছিল, ঠিক সেটাই মাঠে কার্যকর করেছে। ঘরোয়া দলকে তারা একটা সময় রীতিমতো হতাশ করে দিয়েছিল। কোনওবারই বিপক্ষের আক্রমণকে তারা দানা বাঁধতে দেয়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us