/indian-express-bangla/media/media_files/2025/12/10/suryakumar-yadav-23-2025-12-10-12-40-41.jpg)
আউট হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ১০১ রানে জয় লাভ করেছে। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯ ইনিংস আগে তিনি শেষবার হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব গ্রহণ করার পর থেকে মাত্র দুটো হাফ সেঞ্চুরি তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে। গত ৯ ইনিংসে মাত্র ২২২ রান করেছেন তিনি। এই পরিস্থিতিতে সমালোচনার ঝড় ওঠাটাই স্বাভাবিক।
IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!
অবস্থা এতটাই খারাপ যে প্রায় এক বছর আগে সূর্যকুমার শেষ অর্ধ শতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিজের পছন্দের পজিশন তিন নম্বরে ব্যাট করতে নামেন। কিন্তু, তা সত্ত্বেও খারাপ ফর্ম পিছু ছাড়ল না।
ফের ফ্লপ সূর্যকুমার যাদব
কটকে টস হারার পর ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথম ওভারেই ফিরে যান টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিল। তিনি মাত্র ৪ রান করেন। বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামেন সূর্যকুমার। সকলেই তাঁর থেকে একটা বড় ইনিংস প্রত্যাশা করছিলেন।
তবে সূর্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের আরও একবার হতাশ করলেন। ১১ বলের এই ইনিংসে তিনি মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার ব্যাট থেকে একটি চার এবং একটি ছক্কা দেখতে পাওয়া যায়। শেষ পর্যন্ত লুঙ্গি এনগিডির বলে তিনি এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
IND vs SA 1st T20I, Match Preview: কটকে আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবে ভারত! কী বলছে পরিসংখ্যান?
অধিনায়কত্বই অভিশাপ?
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হন সূর্যকুমার যাদব। এরপর থেকে তিনি কার্যত ব্যাট করাই ভুলে গিয়েছেন। অধিনায়ক হওয়ার পর তিনি মাত্র দুটোই হাফ সেঞ্চুরি করেছেন। সব থেকে আশ্চর্যের বিষয় হল, তার শেষ ফিফটি গত এক বছর আগে এসেছিল। ২০২৪ সালের ১২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষ হাফ সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন। বড় দলের বিরুদ্ধে তিনি রান পাচ্ছেন না বললেই চলে। গত ১০ ইনিংসে সূর্য মাত্র একবারই ৩০-এর কোটা স্পর্শ করেছেন।
সত্যি কথা বলতে কি, অধিনায়ক বলেই সূর্যকুমার এখনও পর্যন্ত ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলে রয়েছেন। কিন্তু, তাঁর ধারাবাহিক খারাপ ফর্ম টিম ম্যানেজমেন্টের চিন্তা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। আগামীদিনে যদি সূর্যকুমার নিজের হারানো ফরম ফিরে না পান, তাহলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তাঁকে জায়গা দেওয়াটা বেশ মুশকিল হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us