/indian-express-bangla/media/media_files/2026/01/16/suryakumar-yadav-controversy-khushi-mukherjee-defamation-case-2026-01-16-11-20-17.jpg)
ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প
ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে তৈরি বিতর্ক এবার আইনি লড়াইয়ের রূপ নিল। অভিনেত্রী খুশি মুখার্জির একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি খুশির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। খুশি মুখার্জির একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়।
ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার
সম্প্রতি একটি সাক্ষাৎকারে খুশি মুখার্জি দাবি করেছিলেন, সূর্যকুমার যাদব তাঁকে একাধিকবার মেসেজ পাঠিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এবং ক্রিকেটপ্রেমীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানায়। অনেকেই এই মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অভিযোগ তোলেন।
এই প্রসঙ্গে মুম্বইয়ের বাসিন্দা ফয়জান আনসারি গাজীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, খুশি মুখার্জির বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে একজন আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আনসারির অভিযোগ, প্রচারের উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হয়েছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ফয়জান আনসারি জানান, অভিযোগ দায়ের করতে তিনি নিজে মুম্বই থেকে গাজীপুরে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, এ ধরনের অভিযোগ কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন ও পেশাদার কেরিয়ার উভয়ের উপরই নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।
IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনসারি বলেন, তিনি এই ঘটনায় কঠোর পদক্ষেপের পক্ষে। তাঁর দাবি, খুশি মুখার্জির বিরুদ্ধে একাহিক ধারায় এফআইআর দায়ের করা উচিত এবং অভিযোগ প্রমাণিত না হলে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যাপক প্রভাব রয়েছে এবং বিষয়টি তিনি সব প্ল্যাটফর্মে তুলে ধরবেন।
Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা
আনসারি স্পষ্ট করে জানান, তিনি খুশি মুখার্জির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। একই সঙ্গে তিনি বলেন, যদি অভিনেত্রী তাঁর অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তবে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রস্তুত। তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, খুশি মুখার্জি ওই সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তাঁর সঙ্গে সূর্যকুমার যাদবের কোনও ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক কখনও ছিল না। তবে ক্রিকেটারকে ঘিরে টেক্সট মেসেজ সংক্রান্ত তাঁর মন্তব্যই এই বিতর্কের সূত্রপাত করেছে।
KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us