/indian-express-bangla/media/media_files/2026/01/13/khushi-mukherjee-and-suryakumar-yadav-2026-01-13-22-42-22.jpg)
খুশি মুখোপাধ্যায় এবং সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: ভারতীয় ক্রিকেট দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করলেন। গত বছরের শেষদিকে তিনি সামান্য বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সূর্যের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেন বাঙালি অভিনেত্রী তথা মডেল খুশি মুখোপাধ্যায় (Khushi Mukherjee)। খুশি দাবি করেছিলেন, ভারতের এই তারকা ক্রিকেটার নাকি তাঁকে নিয়মিত মেসেজ করতেন। এই ঘটনায় সূর্যকুমার যাদব কোনও পালটা জবাব দেননি। তবে এবার খুশি মুখোপাধ্যায় বড়সড় সমস্যায় পড়তে চলেছেন। কারণ সূর্যকুমার যাদবের এক সমর্থক খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করে দিয়েছেন।
আরও পড়ুন:
Suryakumar Yadav: অধিনায়কত্বই অভিশাপ! রান করতে ভুলেই গেলেন সূর্যকুমার?
খুশি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের মানহানি মামলা
খুশি মুখোপাধ্যায়ের এই অভিযোগের বিরুদ্ধে সূর্যকুমার যাদব হয়ত কোনও প্রতিক্রিয়া দেননি, কিন্তু তাঁর এক সমর্থক বড় পদক্ষেপ গ্রহণ করল। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে গাজীপুরের বাসিন্দা ফয়জ়ান আনসারি খুশির বিরুদ্ধে নাকি ১০০ কোটি টাকা মানহানির মামলা করে দিয়েছেন। আনসারির বক্তব্য, খুশির বিবৃতি একেবারে মিথ্যে। সূর্যকুমার যাদবের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমন কাজ করা হয়েছে। সূত্রের খবর, খুশি নাকি প্রকাশ্যে ক্ষমা চেয়ে এই বিষয়টা মিটিয়ে ফেলতে চান। ইতিপূর্বে, খুশি এই ব্যাপারে একটি বিবৃতি দিয়েছিলেন। যদিও সেই বিবৃতি শুনে একেবারে খুশি হতে পারেননি ফয়জ়ান। অভিযোগপত্রে তিনি গাজীপুরের এসপি ইরাজ রাজার কাছে অনুরোধ করেছেন, এই অভিনেত্রীকে যেন গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
Suryakumar Yadav New Record: সূর্যকুমার যাদবই নয়া 'সিক্সার কিং'? চুরমার করলেন রোহিতের রেকর্ড
আপাতত ২০২৬ টি-২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সূর্য
টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক আপাতত মেগা আইসিসি ইভেন্টের প্রস্তুতি শুরু করেছেন। সাম্প্রতিককালে সূর্যের ব্যাটিং ফর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। এখনও পর্যন্ত তিনি নিন্দুকদের মুখ বন্ধ করতে পারেননি। এমনকী, ভারতীয় ক্রিকেট দলে তাঁর জায়গা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদব আপাতত নিজের ফর্ম নিয়েই যথেষ্ট চিন্তিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই সিরিজে সূর্যকুমার বড় রান অবশ্যই করতে চাইবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us