/indian-express-bangla/media/media_files/2025/12/28/ind-vs-pak-no-hand-shake-2025-12-28-11-48-07.jpg)
পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব
India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরুর আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে। সূচি অনুসারে, আগামী ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু, পাকিস্তান সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এই ম্য়াচটা তারা খেলতে নামবে না। পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) এই বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বিরুদ্ধে ম্য়াচটি বয়কট করবে।
আরও পড়ুন:
RCB-W vs DC-W, WPL 2026 Final Match Live: ত্রাতার নাম জেমি রডরিগস, হাঁকালেন আগুন হাফসেঞ্চুরি
এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। পাকিস্তানকে মোট অঙ্কের আর্থিক জরিমানা করতে পারে আইসিসি। অন্যদিকে, এই সিদ্ধান্তের পর ব্রডকাস্টাররা পিসিবি-কে আদালতের কাঠগড়ায় তুলতে পারে। অবশেষে যাবতীয় বিতর্ক নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই ব্যাপারে তিনি চাঞ্চল্যকর মন্তব্যও করলেন।
আরও পড়ুন:
পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে কী বললেন সূর্য?
২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তান যে আগামী ১৫ তারিখের ম্যাচটা বয়কট করেছে, সেই ব্যাপারে সূর্যকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ভারত অধিনায়ক বললেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু, ওরাই খেলতে অস্বীকার করছে। আইসিসি এই ম্য়াচের সূচি নির্ধারণ করেছিল। আমরা খেলার জন্য একেবারে প্রস্তুত। আমাদেরও টিকিটও বুক করা হয়ে গিয়েছে। আমরা দিল্লির পর কলম্বো যাব।' ইতিপূর্বে, পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্ন করা হয়েছিল। কিন্তু, তিনি এই প্রশ্নের কোনও জবাব দিতে চাননি।
আরও পড়ুন:
Indian Cricket Team Latest News: বয়কট করেছে পাকিস্তান, তবুও মাঠে নামবে ভারত! কী বলছে ICC-র নিয়ম?
বাজেভাবে ফাঁসতে পারে পাকিস্তান
ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করার পর পাকিস্তান ক্রিকেট দলকে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, আইসিসি-র পক্ষ থেকে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেইসঙ্গে সম্প্রচারকারী সংস্থাও পিসিবি-কে আদালতের কাঠগড়ায় টেনে নিয়ে যেতে পারে। পাশাপাশি, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে বার্ষিক রেভিনিউ দেওয়া হয়, সেটাও আটকে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পরই ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তান। বাংলাদেশ দাবি করেছিল, তাদের প্রত্যেকটা ম্য়াচ যেন ভারত থেকে শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। সেই দাবি আইসিসি খারিজ করে দিয়েছিল। এরপর বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us