T20 World Cup 2026, Eden Gardens Fixture: টি-২০ বিশ্বকাপে কোন কোন ম্য়াচ খেলা হবে ইডেনে? না দেখলে মিস করবেন

T20 World Cup 2026: মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। এই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

T20 World Cup 2026: মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। এই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
T20I World Cup Eden Gardens

টি-২০ বিশ্বকাপের কতগুলো ম্য়াচ খেলা হবে ইডেন গার্ডেন্সে? দেখে নিন

ICC T20I World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে আইসিসি এই সূচি ঘোষণা করল। ২০২৪ সালের মতোই আগামী বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে মোট ২০ দল অংশগ্রহণ করবে। এবারও ভারত এবং পাকিস্তানকে (India vs Pakistan) একই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কতগুলো ম্য়াচ রাখা হয়েছে? আসুন সেই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক।

Advertisment

T20 World Cup 2026 Final: লক্ষ্য ২৬! আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ফাইনাল আয়োজনের জন্য তৈরি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই টু্র্নামেন্ট শুরু হবে। আর ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে ৮ মার্চ। মোট আটটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত (Indian Cricket Team) বনাম পাকিস্তান ম্য়াচ খেলা হবে।

Advertisment

ICC T20 World Cup: ফুটবলের পর এবার ২২ গজের বিশ্বকাপে ইতালি! ইতিহাসের দোরগোড়ায় বুঁফো-দেল পিয়েরোর দেশ

কোন কোন দল খেলবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ?

ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, এবং আরব আমিরাত।

2024 T20I World Cup Anniversery: চিরকাল রয়ে গেলেন প্রচারের আড়ালে, ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতের আসল 'যোদ্ধা' কে জানেন?

কবে কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। প্রথম ম্য়াচে তারা আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান মহারণের আয়োজন করা হয়েছে। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি ভারত খেলতে নামবে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে।

IND vs SA 2nd Test, 4th Day Match Report: অস্ট্রেলিয়ার এই রেকর্ড ভাঙল আফ্রিকা, ৩১ বছর পর প্রশ্নের মুখে ভারত!

টি-২০ বিশ্বকাপে কোন কোন ম্য়াচ পেল ইডেন গার্ডেন্স?

আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম ম্য়াচটাই ইডেনে খেলা হবে। খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। বেলা তিনটে থেকে এই ম্য়াচ শুরু হবে। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইটালি। বেলা ১১টা থেকে শুরু হবে খেলা। এরপর আবার ১৪ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্য়াচটি বেলা তিনটে থেকে শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইটালি। সময় সেই একই। ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এবং ইটালি খেলতে নামবে। বেলা ১১টা থেকে এই ম্য়াচের আয়োজন করা হবে। এছাড়া সুপার এইট পর্বে একটি ম্য়াচ এবং প্রথম সেমিফাইনাল (শর্তসাপেক্ষে) কলকাতায় রাখা হয়েছে।

Eden Gardens Indian Cricket Team ICC T20I World Cup 2026 India vs Pakistan