/indian-express-bangla/media/media_files/2025/11/06/narendra-modi-stadium-2025-11-06-15-34-41.jpg)
Narendra Modi Stadium: গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
T20 World Cup 2026 Final: ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেটের আসর নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এবার ভারতের মাটিতে (সহ-আয়োজক শ্রীলঙ্কা) হতে চলা এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)-কে প্রাথমিকভাবে বেছে নিয়েছে আইসিসি। ক্রিকেটপ্রেমীদের কাছে এটি এক বড় খবর। কারণ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বসতে পারে টি২০ বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ফাইনাল।
বিসিসিআই (BCCI) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ হবে তুলনামূলকভাবে কম শহরে, কিন্তু প্রতিটি শহরেই অন্তত ৬টি করে ম্যাচ আয়োজন করা হবে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো ১০-১২টি শহরে নয়, এবার ভারতে এই টুর্নামেন্টের আয়োজন সীমাবদ্ধ থাকবে ৫টি প্রধান শহরে— আহমেদাবাদ, কলকাতা, চেন্নাই, দিল্লি এবং মুম্বই। আয়োজনের জটিলতা কমানো এবং স্টেডিয়াম আর পরিকাঠামোর মান বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- আউট জীতেশ, ভারতের ষষ্ঠ উইকেটের পতন
যৌথ আয়োজক
টি২০ বিশ্বকাপ ২০২৬ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। শ্রীলঙ্কায় ৩টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সম্ভাবনা থাকলেও এখনও নিশ্চিতভাবে কোনও ভেন্যু ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে- কলম্বো, ক্যান্ডি এবং গলে ম্যাচগুলো হতে পারে। ভারতের ক্ষেত্রে বিসিসিআই জানিয়েছে, যে স্টেডিয়ামগুলো আইসিসি মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে, সেগুলো পুরুষদের টুর্নামেন্টে ম্যাচ পাবে না। তাই গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং নবি মুম্বই ম্যাচ আয়োজনের তালিকা থেকে বাদ পড়তে চলেছে।
আরও পড়ুন- ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ভয়ঙ্কর খবর, শুনলে হৃদয় ভাঙবে আপনারও
যথারীতি আন্তর্জাতিক এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ অন্যবারের মতই ভারত-পাকিস্তান ম্যাচ। সূত্র বলছে, দুই দেশের বোর্ডের মধ্যে আগেই একটি চুক্তি হয়েছে। তা অনুযায়ী, ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলবে না। দু'দেশের মধ্যে খেলা হলে তৃতীয় বা নিরপেক্ষ কোথাও ম্যাচ হবে। সেই অনুযায়ী, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তবে ফাইনাল কিন্তু আহমেদাবাদে হবে না। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু বা শ্রীলঙ্কায় হবে।
আরও পড়ুন- রাজনীতি না অন্য চক্রান্ত! জাতীয় দলে কেন নেই মোহনবাগানের ফুটবলার?
আইসিসি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটি ২০২৬ সালের শুরুতেই হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসিকে পূর্ণাঙ্গ সূচি জমাও দিয়েছে। শীঘ্রই তা প্রকাশিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ১.৩ লাখ দর্শক বসতে পারেন। এত বেশিসংখ্যক দর্শক ধারণ করার ক্ষমতা বিশ্বের আর কোনও ক্রিকেট স্টেডিয়ামের নেই। সেই কারণে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ আয়োজনস্থলের স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও এখানেই হয়েছিল। এবার ফের সেই স্টেডিয়ামেই হতে চলেছে টি২০ বিশ্বকাপের ফাইনালও। তবে, সেটা শেষ পর্যন্ত হবে কি না, তা সময় এবং পরিস্থিতির ওপর নির্ভর করছে।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা
তবে নেটিজেনদের অনেকে পরিস্থিতি কী হয়, সেটা দেখার জন্য ধৈর্য ধরতে রাজি নন। মোদী স্টেডিয়ামে টি২০ ফাইনাল আয়োজনের ভাবনা শুনেই তাঁরা বিষয়টি নিয়ে নেটদুনিয়া রীতিমতো সরগরম করে ফেলেছেন। যাইহোক, সেটা অন্য বিষয়। বর্তমানে আগামী টি২০ বিশ্বকাপের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভেন্যুর সংখ্যা কমানো নিয়ে। বিসিসিআই (BCCI) কর্তাদের একাংশের ধারণা, 'কম ভেন্যু মানে কম বিশৃঙ্খলা, আরও ভালো আয়োজন বা আয়োজনের সুব্যবস্থা।' তাঁরা চান, যে কয়টি শহরেই ম্যাচ হোক না কেন, প্রতিটি শহরেই থাকুক আধুনিক স্টেডিয়াম, ম্যাচের জন্য শহরে আসা দলগুলোর উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা। আর, দর্শকরা পান হয়রানিহীন প্রযুক্তিনির্ভর সুবিধা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us