'ঈশান আর ওয়াশিংটনের পরিবর্তে...' টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দল নিয়ে বিরাট প্রশ্ন তুললেন এই তারকা

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ওয়াসিম জাফর।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ওয়াসিম জাফর।

author-image
IE Bangla Sports Desk
New Update
T20 World Cup 2026, India squad announcement, Suryakumar Yadav captain, Wasim Jaffer reaction, Ishan Kishan selection, Washington Sundar selection, Yashasvi Jaiswal omission, Jitesh Sharma dropped, Team India T20 World Cup, Ajit Agarkar selection committee

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দল নিয়ে বিরাট প্রশ্ন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পরই নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ওয়াসিম জাফর। তাঁর মতে, ঘোষিত দলে ঈশান কিষাণ ও ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে যশস্বী জয়সওয়াল ও জিতেশ শর্মাকে অন্তর্ভুক্ত করা যেতেই পারত। 

Advertisment

২০ ডিসেম্বর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দলে প্রত্যাবর্তন ঘটেছে ঈশান কিষাণের। তবে সহ-অধিনায়ক শুভমান গিল ও উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। 

দল ঘোষণার পরদিন রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে ওয়াসিম জাফর লেখেন, “যশস্বী জয়সওয়াল এবং জিতেশ শর্মা কেন নয়?” এরপর নিজের সেই পোস্ট রিপোস্ট করে তিনি আরও ব্যাখ্যা দেন। জাফরের বক্তব্য, “আমি ঈশান কিষাণ ও ওয়াশিংটন সুন্দরের জায়গায় জিতেশ ও যশস্বীকে খেলাতাম। অক্ষর প্যাটেল সহ-অধিনায়ক হওয়ায় তাঁর জায়গা নিশ্চিত। তাছাড়া বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের আগে ওয়াশিংটনকে খেলানো কঠিন। জিতেশ এমন কোনও ভুল করেননি যার জন্য তাঁকে বাদ দেওয়া হবে, আর যশস্বীকে কেন দলে রাখা উচিত তার আলাদা করে ব্যাখ্যার প্রয়োজনই নেই।”

উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ঘোষিত ভারতীয় দলে রয়েছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ঈশান কিষাণ।

ভারতের বিশ্বকাপ সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মহারণ, এরপর ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত।

আরও পড়ুন- ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?

আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালে ভরাডুবি ভারতের, নেপথ্যে কোন চার বড় কারণ, সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

ICC T20I World Cup 2026