/indian-express-bangla/media/media_files/2026/03/03/india-vs-england-2-2026-03-03-14-36-44.jpg)
ফের বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে আর মাত্র ২ ম্য়াচ বাকি রয়েছে। দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ। এরমধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং ইংল্যান্ড (India vs England) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ইতিমধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) রেকর্ড ঠিক কেমন? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৩ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া লাগাতার ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে।
আরও পড়ুন:
৫ মার্চ আয়োজিত হবে ভারত বনাম ইংল্য়ান্ড সেমিফাইনাল লড়াই
২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের জন্য চারটে দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। সেইসঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে, কোন দল কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে। প্রথম সেমিফাইনাল ম্য়াচটি ৪ মার্চ আয়োজন করা হবে। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড খেলতে নামবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এই ম্য়াচটি আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে।
আরও পড়ুন:
২০২২ এবং ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড
২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্য়ান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। রোহিত শর্মার নেতৃত্বে সেই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেটে হেরে যায়। সেইসঙ্গে চুরমার হয়ে যায় ভারতের খেতাব জয়ের স্বপ্নও। এরপর ২০২৪ সালে ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত এবং ইংল্যান্ড। এই ম্য়াচে টিম ইন্ডিয়া রোহিত শর্মারই নেতৃত্বে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করেছিল। এরপর অন্তিম ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা খেতাব জয় করে।
আরও পড়ুন:
IND vs ENG 5th Test: 'মুখটা একবার দেখ...', ওভাল টেস্ট জিততেই ইংরেজদের কটাক্ষ জাদেজার! ভাইরাল ভিডিও
হেড টু হেড লড়াইয়ে কিছুটা এগিয়ে ইংরেজ ক্রিকেটার
এবারও কি সেই একই সমীকরণ দেখতে পাওয়া যাবে, যেটা ২০২৪ সালে দেখা গিয়েছিল। কারণ, এবারও সেমিফাইনাল ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও রয়েছে সেমিফাইনাল পর্বে। এই পরিস্থিতিতে অনেকেই আশা করছেন, ইংল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে উঠবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা উঠবে নিউজিল্যান্ডকে হারিয়ে। তারপর ফের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্য়াচ। সেটা অবশ্য সময়ই বলবে।
আরও পড়ুন:
IND vs ENG 5th Test: 'হাসি ফোটাতে পেরেছি...', দেশকে গর্বিত করে কী বললেন সিরাজ?
তবে একটা কথা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত, টি-২০ বিশ্বকাপে মোট পাঁচবার ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। এরমধ্যে তিনবার জিতেছে ইংরেজরা, আর দু'বার টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে আগামী ৫ মার্চ আয়োজিত সেমিফাইনাল ম্য়াচ জিতে ভারত এই স্কোরটা সমান-সমান করতে চাইবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us