/indian-express-bangla/media/media_files/2025/09/11/salman-ali-agha-and-suryakumar-yadav-2025-09-11-02-00-13.jpg)
সলমান আলি আগা এবং সূর্যকুমার যাদব
ICC T20I World Cup 2026: গত ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত এবং আমেরিকার (IND vs USA) মধ্যে টি-২০ ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় দল (Indian Cricket Team) ২৯ রানে জয়লাভ করে চলতি বিশ্বকাপে ধামাকাদার শুরুয়াত করেছে। ভারতের এই জয়ের নেপথ্যে আসল নায়ক হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যিনি অর্ধশতরান করে ভারতের মানরক্ষা করলেন। এই ম্য়াচে সূর্য ৪৯ বলে ৮৪ রান করেন। এই জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকাতেও রাজত্ব দেখা গেল টিম ইন্ডিয়ার। গ্রুপ এ'তে পাকিস্তানকে টেক্কা দিয়ে শীর্ষস্থান তারা দখল করে।
আরও পড়ুন:
টিম ইন্ডিয়ার দাপট
গ্রুপ এ'তে আমেরিকাকে হারিয়ে টিম ইন্ডিয়া পয়েন্ট তালিকায় আপাতত রাজত্ব করছে। ভারতের ঝুলিতে এসেছে ২ পয়েন্ট। নেট রান রেটও ১.৪৫০। অন্যদিকে, পাকিস্তানের নেট রানরেট আপাতত ০.২৪০। সেকারণে তারা ২ পয়েন্ট সংগ্রহ করলেও আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া তৃতীয় স্থানে নেদারল্যান্ডস এবং সবার নীচে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এ, বি এবং সি গ্রুপ মিলিয়ে মোট তিনটে ম্যাচ খেলা হয়েছে। তবে গ্রুপ ডি'র কোনও ম্য়াচ এখনও খেলা হয়নি।
আরও পড়ুন:
এক নজরে গ্রুপ এ'র পয়েন্ট টেবিল
| ব়্যাঙ্ক | টিম | ম্যাচ | জয় | হার | টাই | অমীমাংসিত | পয়েন্টস | নেট রানরেট |
| ১ | ভারত | ১ | ১ | ০ | ০ | ০ | ২ | ১.৪৫০ |
| ২ | পাকিস্তান | ১ | ১ | ০ | ০ | ০ | ২ | ০.২৪০ |
| ৩ | নেদারল্যান্ডস | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | -০.২৪০ |
| ৪ | আমেরিকা | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | -১.৪৫০ |
| ৫ | নামিবিয়া | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
চোখ বুলিয়ে নিন ম্য়াচ রিপোর্টে
২০২৬ টি-২০ বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে আনল ভারতীয় ক্রিকেট দল। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া । যদিও এই ম্য়াচে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু, সূর্যকুমার যাদবের বিধ্বংসী হাফসেঞ্চুরি শেষপর্যন্ত ভারতকে সম্মানজনক স্কোরে নিয়ে যায়। ভারত এই ম্য়াচে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে অবশ্য কামাল দেখালেন ভারতীয় বোলাররা। তবে সবথেকে বেশি নজর কাড়লেন টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ সিরাজ। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া দুটো করে উইকেট নেন আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া দুরন্ত জয়লাভ করল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us