/indian-express-bangla/media/media_files/2026/01/11/icc-t20i-world-cup-promo-2026-01-11-19-10-59.jpg)
বিশ্বকাপের প্রোমো ভিডিও শেয়ার করল স্টার স্পোর্টস
ICC T20I World Cup 2026: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক একটি দুর্দান্ত প্রোমো ভিডিও লঞ্চ করেছে। এই ভিডিওর ট্যাগলাইন - 'হমারে ছোরে ছোরিও সে কম হে কে...'। এই লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমাদের ছেলেরা মেয়েদের থেকে কম কীসে...?'
আরও পড়ুন:
ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার!
ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। স্টার স্পোর্টস তাদের এক্স অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছে। এই ভিডিওয় ভারতীয় ক্রিকেটের উন্মাদনা এবং মাটির গন্ধ খুব ভালভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, বিশ্বকাপ ইতিহাসে এটাই সবথেকে ভাল প্রোমো হতে চলেছে। তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
আরও পড়ুন:
ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট
দেখুন ভিডিও:
STAR SPORTS PROMO FOR T20 WORLD CUP...!!!!
— Johns. (@CricCrazyJohns) January 11, 2026
- It's time to defend the World Cup. 🇮🇳 pic.twitter.com/P50xhJQ4AZ
২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। স্টার স্পোর্টস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে এই ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয়ের পর টিম ইন্ডিয়া এবার ২০২৬ টি-২০ বিশ্বকাপেও খেতাব ডিফেন্ড করতে চাইছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'একটা কাপ ঘরে এসেছে। অন্য ঘর থেকে আর কাপ বেরিয়ে যেতে দেব না... কারণ এবার ছেলেদের পালা!' এটা আবার হোম ওয়ার্ল্ড কাপ। বর্তমান চ্যাম্পিয়ন (ভারত) ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে একেবারে প্রস্তুত।
আরও পড়ুন:
ICC T20I World Cup 2026: উঠে গেল পর্দা, মিটল যাবতীয় জল্পনা! সামনে এল ভারতের বিশ্বকাপ জার্সি
এই ভিডিওয় সবার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার জেমিমা রডরিগস বলেন, গত বছর ২ নভেম্বর একটা স্বপ্ন স্বার্থক হয়েছে। এবার ফের মাঠে নামার সময় এসেছে। আবারও বিজয়কেতন ওড়ানোর সময় এসেছে। কারণ, এবার ভারতের ছেলেরা মাঠে নামতে চলেছে। এই ভিডিওয় শেফালি বর্মা, দীপ্তি শর্মা ছাড়াও সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়াকে দেখতে পাওয়া গিয়েছে। ভিডিওর একেবারে শেষবেলায় শেফালি বলেন, 'আমাদের ছেলেরা মেয়েদের থেকে কম কীসে?'
আরও পড়ুন:
Indian Cricket Team Fixture: ২০২৬ জানুয়ারিতে মোট ৮ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া, এখনই নোট করে নিন তারিখ
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া
২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। সেই বছরই প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরপর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া আরও একবার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করে। ভারতীয় ক্রিকেট দল এবার টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের খেতাব জিততে চাইবে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত কোনও দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং রিঙ্কু সিং।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us