T20 WC 2026 Semifinal Qualification: পাকিস্তান হারতেই বদলে গেল সেমিফাইনালের অঙ্ক, এবার কী করবে ভারতীয় ক্রিকেট দল?

T20 World Cup 2026 Semifinal Qualification: টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই ইতিমধ্যে জমে উঠেছে। বাকি রয়েছে আর ৩ আসন। লড়াই করছে সাতটি দল।

T20 World Cup 2026 Semifinal Qualification: টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই ইতিমধ্যে জমে উঠেছে। বাকি রয়েছে আর ৩ আসন। লড়াই করছে সাতটি দল।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan (34)

সূর্যকুমার যাদব এবং সলমান আলি আগা

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের রোমাঞ্চ আপাতত চরমে পৌঁছে গিয়েছে। পাকিস্তানকে (Pakistan Cricket Team) হারিয়ে ইংল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। কিন্তু, এখনও পর্যন্ত তিনটে আসন ফাঁকা রয়েছেন। এবার গ্রুপ - ১ এবং গ্রুপ - ২ দলগুলোর উপর নজর রয়েছে সকলের। আপাতত বাকি ৭ দল শেষ চারে ওঠার জন্য লড়াই করছে। তবে ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তানের উপর সমর্থকদের নজর একটু বেশিই রয়েছে। এই দুটো দল কীভাবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে, সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

Indian Cricket Team: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের এই ৫ ক্রিকেটার হতে পারেন 'সুপার হিরো', দেখে নিন এখনই

পাকিস্তান

ইংল্যান্ড আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন ভেঙে চুরমার করতে পারে। শেষ চারের দৌড়ে টিকে থাকার জন্য পাকিস্তানকে সুপার এইট পর্বের শেষ ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে। সেইসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, শ্রীলঙ্কা যেন নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। এমনকী, ইংল্যান্ডের বিরুদ্ধেও হেরে যায় কিউয়িরা। যদি নিউজিল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি পাকিস্তানের নেট রান রেট আরও উন্নত করতে হবে। আর নিউজিল্যান্ড যদি বাকি ২ ম্য়াচেই হেরে যায়, সেক্ষেত্রে পাকিস্তানকে শুধুমাত্র শ্রীলঙ্কাকে হারালেই চলবে। নিউজিল্যান্ডের একটি হারই সলমান আলি আগার সামনে সেমিফাইনালের দরজা খুলে দিতে পারে। এই পরিস্থিতিতে নেট রান রেটের লড়াই হবে।

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup, Pakistan Cricket Team: একমাত্র নিউজিল্যান্ডই বাঁচাতে পারে পাকিস্তানকে! কোন পথে খুলবে সেমিফাইনালের দরজা?

ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর ভারতের সামনে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। সুপার এইট পর্বের গ্রুপ ওয়ানে ভারতীয় দল ০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। দলের নেট রান রেট -৩.৮০০। এখনও ভারতের হাতে ২ ম্য়াচ বাকি রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে সেমিফাইনালের টিকিট কনফার্ম করার জন্য বাকি ২ ম্য়াচেই জয়লাভ করতে হবে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলাফলের উপরেও।

আরও পড়ুন:

Team India Net Run Rate: জিম্বাবোয়ের বিরুদ্ধে কত ওভারের ব্যবধানে জিততে হবে ভারতকে? জেনে নিন, সেমিফাইনালে ওঠার সহজ সমীকরণ

তবে ওয়েস্ট ইন্ডিজকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, সেক্ষেত্রে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু, যদি এর উলটো হয় অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রেও ভারত জোড়া ম্য়াচে জয়লাভ করে শেষ চারে পৌঁছে যাবে। যদি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো করে ম্য়াচ জেতে, তাহলে টিম ইন্ডিয়াকে বাকি ২ ম্য়াচই বড় ব্যবধানে জিততে হবে।

Pakistan Cricket Team Indian Cricket Team ICC T20I World Cup 2026