T20 World Cup Semifinalists: সেমিতে নিশ্চিত ইংল্যান্ড-আফ্রিকা, বাকি ২ কারা হবে? জমেছে লড়াই

T20 World Cup 2026: এবারের বিশ্বকাপ মোট ২০ দলের মধ্যে আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি রয়েছে ২ দল।

T20 World Cup 2026: এবারের বিশ্বকাপ মোট ২০ দলের মধ্যে আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি রয়েছে ২ দল।

author-image
Koushik Biswas
New Update
T20 World Cup Semifinalists

বিশ্বকাপ সেমিফাইনালে টিকিট কনফার্ম করবে কোন ৪ দল?

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবার ক্রমশ সেমিফাইনালের দিকে পা বাড়াতে শুরু করেছে। সুপার এই পর্ব আপাতত শেষের পথে। এবারের বিশ্বকাপ মোট ২০ দলের মধ্যে আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি রয়েছে আর ২ আসন। এই দুটো আসনে কোন কোন দল যোগ্যতা অর্জন করতে পারে, সেটাই আপাতত দেখার।

Advertisment

আরও পড়ুন:

ICC T20 World Cup 2026: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিনেই তুমুল বৃষ্টির সম্ভাবনা? খেলা বাতিল হলে ভারতের লাভ নাকি লোকসান? জানুন অঙ্কটা

নিউজিল্যান্ডের সুযোগ

সেমিফাইনালের বাকি ২ আসনের জন্য এখনও পর্যন্ত ৪ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথমেই আসা যাক, নিউজিল্যান্ডের কথায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কিউয়িরা খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল পৌঁছে গিয়েছে। ফলে নিউজিল্যান্ড যদি আজকের ম্যাচে জয়লাভ করে, তাহলে তারাও নক-আউট পর্বে পৌঁছে যাবে। আর কোনও অঙ্ক সেখানে কাজ করবে না। কিন্তু, যদি হারে? সেক্ষেত্রেও তাদের সামনে সেমির রাস্তা খোলা থাকবে। কারণ পাকিস্তান নেট রান রেটে অনেকটাই পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড কত ব্যবধানে হারছে, সেই অঙ্কটা অবশ্যই বিচার্য্য হবে।

Advertisment

আরও পড়ুন:

ICC T20 World Cup 2026: খাদের কিনারায় দাঁড়িয়ে ভারত, শেষ চারে কোন অঙ্কে পৌঁছবে টিম ইন্ডিয়া? সেমিফাইনালে দুই দলের নাম চূড়ান্ত

আদৌ যেতে পারবে পাকিস্তান?

এবার পাকিস্তানের কথায় আসা যাক। পাকিস্তানের ভাগ্য আপাতত পুরোপুরি নিউজিল্যান্ডের উপরই নির্ভর করছে। যদি ইংল্যান্ড চেজ করার সময় এক ওভার বাকি থাকতে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে ১৩.৫ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। অথবা ৬১ রান কিংবা তার বেশি ব্যবধানে জিততে হবে তাদের।

আরও পড়ুন:

IND vs ZIM T20 World Cup Highlights: দাপুটে জয় টিম ইন্ডিয়ার, জিম্বাবোয়েকে কত রানে হারালেন সূর্যরা?

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতি

সবশেষে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের কথায় আসা যাক। সুপার এইট পর্বে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ২ দলই একটি করে ম্য়াচ জিতেছে। এই পরিস্থিতিতে দুই দলের কাছেই  ২ পয়েন্ট করে রয়েছে। আগামী ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে টিম ইন্ডিয়া এবং উইন্ডিজ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। সেই ম্য়াচে যে দল জয়লাভ করবে, তাদের ঝুলিতেই ৪ পয়েন্ট চলে আসবে। সেইসঙ্গে হাসতে-হাসতে সেমিফাইনালে চলে যাবে।

আরও পড়ুন:

T20 World Cup: বিশ্বকাপের বাইশ গজে এবার 'হিন্দু-মুসলিম' তাস! শামি-সিরাজকে না খেলানো নিয়ে মহারাষ্ট্রে তুলকালাম

সুপার এইট গ্রুপ - ১ পয়েন্টস টেবিল

  • দক্ষিণ আফ্রিকা (Q): ২ ম্য়াচ, ২ জয়, ০ হার, ৪ পয়েন্ট, নেট রান রেট +২.৮৯০
  • ওয়েস্ট ইন্ডিজ: ২ ম্য়াচ, ১ জয়, ২ হার, ২ পয়েন্ট নেট, রান রেট +১.৭৯১
  • ভারত: ২ ম্য়াচ, ১ জয়, ২ হার, ২ পয়েন্ট নেট, রান রেট  -০.১০০
  • জিম্বাবোয়ে (E):  ২ ম্য়াচ, ০ জয়, ২ হার, ০ পয়েন্ট, নেট রান রেট -৪.৪৭৫

সুপার এইট গ্রুপ - ২ পয়েন্টস টেবিল

  • ইংল্যান্ড (Q): ২ ম্য়াচ, ২ জয়, ০ হার, ৪ পয়েন্ট, নেট রান রেট +১.৪৯১
  • নিউজিল্যান্ড: ২ ম্য়াচ, ১ জয়, ০ হার, ১ নো রেজাল্ট, ৩ পয়েন্ট নেট রান রেট +৩.০৫০
  • পাকিস্তান: ২ ম্য়াচ, ০ জয়, ১ হার, ১ নো রেজাল্ট, ১ পয়েন্ট নেট রান রেট -০.৪৬১
  • শ্রীলঙ্কা (E): ২ ম্য়াচ, ০ জয়, ২ হার, ০ পয়েন্ট, নেট রান রেট -২.৮০০
ICC T20I World Cup 2026