T20 World Cup 2026: বিশ্বকাপের আগে চরম দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা শিবিরে, ভয়ঙ্কর চোটে কাহিল দলের তারকা ক্রিকেটার!

T20 World Cup 2026 News: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আরও একটি বড়সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

T20 World Cup 2026 News: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আরও একটি বড়সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

author-image
Koushik Biswas
New Update
David Miller (1)

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তারকা মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আরও একটি বড়সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (South Africa Cricket Team)। দলের তারকা মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার (David Miller) ভয়ঙ্কর চোটে কাহিল হয়ে পড়েছেন। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই মিলারের এই চোট আফ্রিকা দলের টেনশন অনেকটা বাড়িয়ে দিয়েছে। 

Advertisment

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026 News Update: রয়েছে পাকিস্তান যোগ, ভারতের ভিসা দেওয়া হল না ইংল্যান্ডের ২ তারকা ক্রিকেটারকে!

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজ়ি লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলতে নেমেই চোট পেয়েছেন মিলার। এরপর তিনি আর ব্যাটিংয়ের জন্যও নামতে পারেননি। যদিও চোট কতখানি গুরুতর, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে টি-২০ বিশ্বকাপের আগে এমন একটি ঘটনা প্রোটিয়া টিম ম্য়ানেজমেন্টের উপর অবশ্যই চাপ বাড়াবে।

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার!

তবে শুধুমাত্র মিলার একা নন, চোটের কারণে আসন্ন বিশ্বকাপে অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার আরও একজন ক্রিকেটার। তিনি হলেন ডোনোভান ফরেরা। আসলে এই একটি টুর্নামেন্টের অপর একটি ম্য়াচে জোহানেসবার্গ সুপার কিংস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস খেলতে নেমেছিল। প্রথম ইনিংসের শেষ বলে ফরেরা ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে একটি বাউন্ডারি আটকানোর চেষ্টা করেন। সেইসময় তাঁর ল্যান্ডিং ঠিকঠাক হয়নি। আর তাই কাঁধে চোট পেয়েছেন। ইএসপিএন ক্রিকইনফো মারফৎ জানা গিয়েছে, ডোনোভানের কাঁধে চোট লেগেছে। এরপর তিনি জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে ব্যাট হাতে নেমেছিলেন। কিন্তু, মাত্র একটাই বল খেলতে পারেন। রিটায়ার্ড হার্ট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট

টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে। এইটুকু সময়ের মধ্যে ডোনোভান ফরেরা তাঁর চোট সারাতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। যদি তিনি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে সেটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কাছে অবশ্যই একটা বড় ধাক্কা হবে। টি-২০ ক্রিকেটে ফরেরার পরিসংখ্যান যথেষ্ট নজরকাড়া। বিশেষ করে ডেথ ওভারে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন। সম্প্রতি ভারতের মাটিতেও ডোনোভান প্রশংসনীয় পারফরম্য়ান্স করেছিলেন। যদি ফরেরা একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়ত ট্রিস্টান স্টাবসকে সুযোগ দেওয়া হতে পারে।

David Miller South Africa Cricket Team ICC T20I World Cup 2026