T20 World Cup 2026 Team India Semifinal: ভারত সেমিফাইনালে উঠতেই টিভি ভাঙল পাকিস্তানে, লাইভ শো'য়ে ভাঁড়ামো সঞ্চালকের!

T20 World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপ ক্রমশ গোধূলিবেলায় এসে উপস্থিত হয়েছে। সুপার এইট পর্বের শেষ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়লাভ করে।

T20 World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপ ক্রমশ গোধূলিবেলায় এসে উপস্থিত হয়েছে। সুপার এইট পর্বের শেষ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
Pakistani Cricket Fan Reaction

ভারতের জয়ে রাগে ফেটে পড়লেন পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। সুপার এইট পর্বের শেষ ম্য়াচে তারা ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়ের পাশাপাশি সেমিফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছে। এবার শেষ চারের লড়াইয়ে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। এই জয়ের পর একদিকে যেমন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উল্লাসের জোয়ার দেখতে পাওয়া গিয়েছে, ঠিক তেমনই পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা রাগে ফেটে পড়েছে। ভারতের এই জয়ের পর পাকিস্তানের এক টেলিভিশন সঞ্চালক লাইভ শো চলাকালীন ক্ষোভে উন্মত্ত হয়ে ওঠে। রাগের মাথায় তিনি 'টিভি ভাঙো' আন্দোলন শুরু করে দেন। 

Advertisment

আরও পড়ুন:

IND vs WI, Sanju Samson: দাবি করেছিলেন সেমিফাইনালে যাবে না ভারত, সঞ্জুর ইনিংস দেখেই 'ফিদা' প্রাক্তন পাক ক্রিকেটার!

ভারতের জয়ের পর টিভি ভাঙল পাকিস্তানে

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে ১৯৭ রানের টার্গেট দিয়েছিল। কিন্তু, টিম ইন্ডিয়া ৫ উইকেট হাতে রেখে সেই রান তাড়া করে ফেলে। এরপর পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েন। ভারত জিততে না জিততেই পাকিস্তানের একটি অনুষ্ঠানে লাইভ শো চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যে টেলিভিশনের পর্দায় পাকিস্তানের ওই সঞ্চালক ম্য়াচটি দেখছিলেন, সেটাই তিনি মাটিতে সজোরে আছড়ে মারেন। এরপর টিভির উপর লাথিও মারতে শুরু করেন। স্পষ্টতই, ভারতের সেমিফাইনাল এন্ট্রি তিনি একেবারেই মেনে নিতে পারেননি। 

Advertisment

আরও পড়ুন:

IND vs WI: থামল ক্যারিবিয়ান ঝড়, ইডেনে মহাকাব্যিক জয় ভারতের! দেখে নিন ছবিতে

দেখে নিন ভিডিও:

রান তাড়া করতে নেমে রেকর্ড গড়ল ভারত

এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান তোলে। রবিবাসরীয় ম্য়াচের আগে টিম ইন্ডিয়া কখনও এত বড় রান তাড়া করেনি। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ২ তারকা ব্যাটার অভিষেক শর্মা এবং ঈশান কিষান বড় রান করতে পারেননি। তবে সঞ্জু স্যামসন একটা দিক ধরে রেখেছিলেন। অপরাজিত ৯৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষপর্যন্ত ৪ বল বাকি থাকতেই ভারত এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয় এবং সেমিফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলে।

আরও পড়ুন:

IND vs WI, Eden Gardens Record: ইতিহাস গড়ল ইডেন গার্ডেন্স, দাপুটে জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত

সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া? 

গ্রুপ - ১ পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থান অর্জন করেছে। এবার গ্রুপ - ২ শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ৫ মার্চ সেমিফাইনাল ম্যাচে দুই দল ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে। এই ম্য়াচে ভারত জয়লাভ করলে, টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কনফার্ম করবে।

India vs West Indies Indian Cricket Team ICC T20I World Cup 2026