T20 World Cup Today Schedule: বিশ্বকাপে আজ কোন দল কার বিরুদ্ধে খেলবে, না দেখলে চরম মিস

T20 World Cup Today Schedule: ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবার পঞ্চম দিনে পা রাখতে চলেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টে মোট ৩ ম্য়াচ আয়োজন করা হবে। ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচ খেলতে নামবে।

T20 World Cup Today Schedule: ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবার পঞ্চম দিনে পা রাখতে চলেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টে মোট ৩ ম্য়াচ আয়োজন করা হবে। ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচ খেলতে নামবে।

author-image
Koushik Biswas
New Update
T20 World Cup Today Schedule

বিশ্বকাপে আজ কোন দল কার বিরুদ্ধে খেলবে?

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবার পঞ্চম দিনে পা রাখতে চলেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টে মোট ৩ ম্য়াচ আয়োজন করা হবে। ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team) তাদের প্রথম ম্য়াচ খেলতে নামবে। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) এবং ইংল্যান্ড (England Cricket Team) ছাড়া ময়দানে নামবে আফগানিস্তান ক্রিকেট দলও। আসুন, এই ৩ ম্য়াচের শিডিউল নোট করে নেওয়া যাক। সেইসঙ্গে জেনে নিন, কোন ম্যাচ কখন শুরু হবে?

Advertisment

আরও পড়ুন:

Pakistan vs USA T20 World Cup Highlights: লড়েও শেষপর্যন্ত হার, পাকিস্তানের হাতেই 'বধ' আমেরিকা

আজ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্য়াচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান

Advertisment

আইসিসি টি-২০ বিশ্বকাপে বুধবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচটি শুরু হবে সকাল ১১টা থেকে। আফগানিস্তানের স্পিনাররা দক্ষিণ আফ্রিকার সামনে কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সকলের নজর থাকবে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে টানটান উত্তেজনা দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন:

Netherlands vs Namibia T20 World Cup Result: ঝড়ের নাম 'ডি লিড', ডাচ ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে দুরমুশ নামিবিয়া

দিনের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড

এরপর দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচ খেলার জন্য মাঠে নামবে। অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড ক্রিকেট দল কলম্বোয় এই ম্য়াচটা খেলবে। এই ম্য়াচটি দুপুর তিনটে থেকে শুরু হবে। অস্ট্রেলিয়া দল আপাতত চোটে কাহিল। তবে প্রতিপক্ষ যেহেতু আয়ারল্যান্ড, সেকারণে চ্যালেঞ্জটা তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু, একটা কথা মাথায় রাখা উচিত যে এই অস্ট্রেলিয়া ক্রিকেট দলই পাকিস্তানের বিরুদ্ধে পরপর তিনটে ম্য়াচ হেরে গিয়েছে।

আরও পড়ুন:

T20 World Cup 2026 Points Table Update: বিশ্বমঞ্চে ফের কলঙ্কিত পাকিস্তান ক্রিকেট, পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডসেরও নীচে বাবর-সলমানরা

ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

এরপর দিনের অন্তিম তথা তৃতীয় ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্য়াচে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। সন্ধ্যা ৭টা থেকে এই ম্য়াচ শুরু হবে। দুটো দলই আপাতত বেশ ভাল জায়গায় রয়েছে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। মুম্বইয়ের উইকেটে কোন দল শেষপর্যন্ত বাজিমাত করে, সেটাই আপাতত দেখার।

England Cricket Team South Africa Cricket Team Australia Cricket Team ICC T20I World Cup 2026