Tamim Iqbal: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে ভারতে আসতে নিমরাজি বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টা নিয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব তোলপাড় হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket) এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন টাইগারবাহিনীর প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy Update: আদৌ টি-২০ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? সামনে এল চাঞ্চল্যকর আপডেট
কী বলেছেন নাজমূল?
তামিমের এই মন্তব্যকে একেবারে ভালভাবে গ্রহণ করতে পারেননি বিসিবি পরিচালক এম নাজমূল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তিনি প্রকাশ্যেই নিজের ক্ষোভ জাহির করেছেন। এমনকী, তামিমকে তিনি 'ভারতীয় এজেন্ট' বলেও উল্লেখ করেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখল।'
আরও পড়ুন:
Mustafizur Rahman News Update: মুস্তাফিজুর রহমানকে ফের IPL খেলার প্রস্তাব দিয়েছে BCCI? জেনে নিন আসল সত্যিটা
বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো-র পক্ষ থেকে এই ব্যাপারে নাজমূলকে ফোন করা হয়েছিল। তবে ওই সংবাদপত্রের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাজমূল নাকি ফোন ধরেননি। বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে।
আরও পড়ুন:
Bangladesh Cricket controversy update: শুধু নিরাপত্তা নয়, জড়িয়ে দেশের সম্মান! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটারদের একাংশ
এই ব্যাপারে তামিম এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও বাংলাদেশের ক্রিকেটাররা এই ব্যাপারে ইতিমধ্যে মুখ খুলেছেন। বলা ভাল, নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। একটি ফেসবুক পোস্টে তাসকিন লিখেছেন, 'ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক (প্রাক্তন) জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক (প্রাক্তন) ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।'
আরও পড়ুন:
Bangladesh Hindu Assault: বাংলাদেশে হিন্দু মহিলার উপর অত্যাচার, রাগে এবার গর্জে উঠলেন গব্বর! বললেন...
একই কথা শোনা গেল তাইজুল ইসলামের গলাতেও। তাঁর কথায়, 'এহেন মন্তব্যের দৃঢ় প্রতিবাদ করছি। দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য বোর্ড কর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়ে প্রশ্ন তোলে। এই মন্তব্যের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইতে হবে। নাহলে জবাবদিহি করতে হবে।'
Tamim Iqbal Controversy: তামিম ইকবাল নাকি 'ভারতের দালাল'! BCB কর্তার মন্তব্যে গৃহযুদ্ধ বাংলাদেশেই
Tamim Iqbal Controversy: ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে নিমরাজি বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টা নিয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব তোলপাড় হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন টাইগারবাহিনীর প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল