/indian-express-bangla/media/media_files/2026/03/04/team-india-practice-lunar-eclipse-2026-03-04-13-20-31.jpg)
চন্দ্রগ্রহণের জন্য পিছিয়ে দেওয়া হল টিম ইন্ডিয়ার অনুশীলন
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং ইংল্যান্ড (India vs England) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ইতিমধ্যে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ দল প্রস্তুতিও শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, এবার বিশ্বকাপের যাত্রা এই স্টেডিয়াম থেকেই শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে ভারতের সামনে লড়াইটা তুলনামূলক সহজ হতে পারে। দুই দল আপাতত অনুশীলন করছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশন নিয়ে একটা বড় খবর সামনে এসেছে। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:
India vs England: ভারত না ইংল্যান্ড, ওয়াংখেড়েতে এগিয়ে কারা? রেকর্ড দেখলে চমকে উঠবেন
অনুশীলনে বিলম্ব টিম ইন্ডিয়ার
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, গত ৩ মার্চ টিম ইন্ডিয়া (Indian Cricket Team) সেমিফাইনাল ম্য়াচের জন্য অনুশীলন করেছে। তবে অনুশীলন করার জন্য তাদের সন্ধ্যা ৬টায় মাঠে নামার কথা ছিল। কিন্তু, চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) কারণে সেই অনুশীলন এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট অধিনায়কের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ এটাকে 'আস্থা' বলছেন, কেউবা আবার লাগাচ্ছেন 'অন্ধবিশ্বাস'-এর তকমা। এই ব্যাপারে মুখ খুললেন বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ সৌরাশিস লাহিড়ী।
আরও পড়ুন:
কী বললেন সৌরাশিস?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ সৌরাশিস জানালেন, 'আমরা সকলেই জানি যে বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু, আমাদের খেলোয়াড়দের মধ্যে এখনও কিছু কুসংস্কার রয়েই গিয়েছে। এটা কেউ স্বীকার করে, কেউবা আবার করে না। আমার নিজেরও এমন কিছু অন্ধবিশ্বাস ছিল। কিছু বিশেষ রং, বিশেষ জায়গা সবসময় আলাদা আত্মবিশ্বাস দেয়। মাঠের মধ্যে সবসময় মনোবল বাড়ায়। যদি এভাবেই কেউ নিজের সেরা পারফরম্য়ান্সটা দিতে পারে, তাহলে তার থেকে বড় তো আর কিছু হয় না। আমি এটাই বলতে চাই, চন্দ্রগ্রহণের জন্য় অনুশীলন পিছিয়ে দেওয়াটা বড় ব্যাপার নয়। টিম ইন্ডিয়ার জয়ই আপাতত সবচেয়ে বড় ব্যাপার।'
আরও পড়ুন:
সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ইতিহাস
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড ২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ২০২২ সালে ভারতকে হারিয়ে দিয়েছিল ইংরেজরা। কিন্তু, ২০২৪ সালে টিম ইন্ডিয়া জয়লাভ করে হিসেব বরাবর করে দেয়। এবার ২০২৬ সালে কোন দল জয়লাভ করে, সেটাই আপাতত দেখার। দুটো দলই ২ বার করে টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে। এই পরিস্থিতিতে যে দলই সেমিফাইনাল জিতুক না কেন, তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us