/indian-express-bangla/media/media_files/2026/01/03/mohammed-shami-and-ajit-agarkar-1-2026-01-03-17-42-34.jpg)
মহম্মদ শামি এবং অজিত আগরকর
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। আর সেকারণেই শনিবার (৩ জানুয়ারি) টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। বিগত কয়েকদিন ধরেই স্কোয়াড নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন যে শনিবারই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুসারে, এদিন প্রথমে নির্বাচকদের মধ্যে বৈঠক হয়। অবশেষে বেছে নেওয়া হয় ১৫ সদস্যের স্কোয়াড। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়স আইয়ার। তবে এই সিরিজেও বাংলার পেস তারকা মহম্মদ শামিকে (Mohammed Shami) সুযোগ দেওয়া হল না।
Mohammed Shami Comeback: এবার শামির প্রত্যাবর্তন আটকায় কে? আগরকরের বিরুদ্ধে রেডি মাস্টারপ্ল্যান
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত টিম ইন্ডিয়ার স্কোয়াড
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের কথা মাথায় রেখে বিসিসিআই ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই স্কোয়াডে ফের যোগ দিয়েছেন শুভমান গিল। পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে শ্রেয়স আইয়ারেরও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের CoE যদি শ্রেয়সকে খেলার অনুমতি দেয়, তাহলেই একমাত্র তিনি খেলতে পারবেন। অন্যদিকে, এই স্কোয়াডে জায়গা হয়নি ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই ব্যাপারে স্পষ্ট করে দিওয়া হয়েছে, এক ম্য়াচে ১০ ওভার বল করার জন্য CoE-র পক্ষ থেকে হার্দিককে অনুমতি দেওয়া হয়নি। টি-২০ বিশ্বকাপের জন্য আপাতত হার্দিককে ফিট রাখতে চাইছে বিসিসিআই। আপাতত তাঁর ওয়ার্কলোড ম্য়ানেজ করা হচ্ছে। আর সেকারণেই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজ খেলছেন না পান্ডিয়া
Mohammed Shami: এবার টিম ইন্ডিয়ায় খুলবে মহম্মদ শামির দরজা? পাওয়া গেল বড়সড় ইঙ্গিত
একাধিক ক্রিকেটারদের দেওয়া হয়নি সুযোগ
গত সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত শতরান করেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও আসন্ন সিরিজে ড্রপ করতে হয়েছে। শোনা যাচ্ছিল, মহম্মদ শামি নাকি এই সিরিজে কামব্যাক করতে পারেন। ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। তাঁকেও ফাইনাল স্কোয়াডে জায়গা দেওয়া হল না। এদিকে আবার আশা করা হয়েছিল, টি-২০ ক্রিকেটের পর এবার হয়ত ওয়ানডে ফরম্য়াটেও কামব্যাক করবেন ঈশান কিষান। কিন্তু, শেষপর্যন্ত ঋষভ পন্থকেই স্কোয়াডে রাখা হল।
Mohammed Shami: বেলাইন পঞ্জাব মেল, শামির আগুন বোলিংয়ে ছারখার চণ্ডীগড়
ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি:
| তারিখ | ম্যাচ | দল | ভেন্যু |
| ১১ জানুয়ারি | প্রথম ওয়ানডে | ভারত বনাম নিউজিল্যান্ড | বরোদা |
| ১৪ জানুয়ারি | দ্বিতীয় ওয়ানডে | ভারত বনাম নিউজিল্যান্ড | রাজকোট |
| ১৮ জানুয়ারি | তৃতীয় ওয়ানডে | ভারত বনাম নিউজিল্যান্ড | ইন্দোর |
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us