/indian-express-bangla/media/media_files/2026/01/01/indian-test-cricket-team-3-2026-01-01-22-21-33.jpg)
ভারতীয় টেস্ট ক্রিকেট দল
Indian Cricket Team: ২০২৫ সালে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেট একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। এই বছর ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নয়া অধিনায়ক হিসেবে শুভমান গিলের (Shubman Gill) কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দল ধামাকাদার পারফরম্য়ান্স করলেও, দেশের মাটিতে তারা একেবারে ল্যাজে-গোবরে হয়ে যায়।
IND vs SA Highlights, 5th T20I: দুরমুশ দক্ষিণ আফ্রিকা, ৪ উইকেট শিকার করলেন বরুণ! হেসেখেলে জয় ভারতের
পাশাপাশি এই বছর রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো 'মহারথী' ক্রিকেটার টেস্ট ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্লিন সুইপ হয়ে যায়। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করে। এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের যোগ্যতা অর্জনের রাস্তাও বেশ কঠিন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক, ২০২৬ সালে ভারতীয় ক্রিকেট দল কতগুলো টেস্ট সিরিজ খেলবে।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে একটি টেস্ট ম্য়াচ
২০২৬ সালটা টিম ইন্ডিয়া সীমিত ওভারের ক্রিকেট দিয়েই শুরু হবে। এই সিরিজটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এরপর টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হবে। এরপর মার্চ মাস থেকে শুরু হবে আইপিএল টুর্নামেন্ট। আইপিএল শেষ হতে না হতেই ফের লাল বলের ক্রিকেট রোমাঞ্চ দেখতে পাওয়া যাবে। সবার আগে তো, আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একটি ঐতিহাসিক টেস্ট ম্য়াচ নিজের ঘরেই খেলবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই টেস্ট ম্য়াচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে না।
WTC সংস্করণে ২ টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
এই বছর WTC সংস্করণে ভারতীয় ক্রিকেট দল মাত্র ২ টেস্ট সিরিজ খেলতে নামবে। দুটো সিরিজই বিদেশের মাটিতে আয়োজন করা হবে। প্রথমে ভারতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সফরে যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্য়াচের এই টেস্ট সিরিজ শুভমান ব্রিগেডের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর অক্টোবর-নভেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাবে। সেখানেও শুভমানদের ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে এই ২ সিরিজই টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
WTC পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া?
এবার এখনও পর্যন্ত WTC পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়ার অবস্থা বেশ সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের নীচে নেমে ভারত আপাতত ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে। শুভমান গিলকে যদি অধিনায়ক হিসেবে WTC ফাইনাল খেলতে হয়, তাহলে বাকি প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করতে হবে। ফাইনালের রাস্তা টিম ইন্ডিয়ার সামনে বেশ কঠিন হতে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us