/indian-express-bangla/media/media_files/2025/11/17/temba-bavuma-2025-11-17-17-19-38.jpg)
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা
Temba Bavuma: দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমার শারীরিক উচ্চতা যতই কম হোক না কেন, তাঁর মানসিক দৃঢ়তা হিমালয় পর্বতের কাঠিন্যকেও চুরমার করে দিতে পারে এক লহমায়। দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর থেকেই এই ফরম্য়াটে প্রোটিয়া ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। বাভুমার নেতৃত্বেই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতে (India vs South Africa Test Match) এসে কলকাতা টেস্ট জেতার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, ভারতের মাটিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্য়াচ জিততে সক্ষম হয়েছে।
রেকর্ড বুকে নাম লেখাল টেম্বা বাভুমা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অধিনায়ক হিসেবে টেম্বা বাভুমা টেস্ট ক্রিকেটে ১০ ম্য়াচ জয় করল। এই জয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে এক নয়া রেকর্ড কায়েম করেছেন তিনি। টেস্ট ফরম্য়াটে দ্রুততম ১০ ম্যাচজয়ী অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এই তালিকায় তিনি বেন স্টোকসের রেকর্ড ভেঙে দিয়েছেন। বেন স্টোকস অধিনায়ক হিসেবে ১২ ম্যাচ খেলে তার মধ্যে ১০ ম্যাচে জয়লাভ করেছিলেন। রিকি পন্টিং ১৩ ম্যাচ খেলে তার মধ্যে ১০ ম্যাচে জয়লাভ করেছিলেন। বাভুমা এই কৃতিত্ব ১১ ম্যাচেই অর্জন করেছেন।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
বাভুমার অধিনায়কত্বে একটাও টেস্ট ম্য়াচ হারেনি দক্ষিণ আফ্রিকা
বাভুমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ১১ ম্য়াচ খেলে ১০ ম্য়াচে জয়লাভ করেছে। আর একটা ম্য়াচ ড্র হয়েছে। অর্থাৎ বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। অর্থাৎ, টেম্বা টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করার অর্থই হল দক্ষিণ আফ্রিকা সেই ম্য়াচে জয়লাভ করবে।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স টেম্বা বাভুমার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে টেম্বা বাভুমাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়। তারপর থেকে ব্যাট হাতেও তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। ১১ ম্যাচে তিনি ব্যাট হাতে ৫৭.০০ ব্যাটিং গড়ে ৯৬৯ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে তিনটে শতরান বেরিয়ে এসেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজিত আগামী ম্য়াচে অধিনায়ক হিসেবে তিনি ১,০০০ রানও পূরণ করতে পারেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৫৫ রান করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
বাভুমার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা জিতেছিল WTC খেতাব
গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তিনটে ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছে। টি-২০ বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল নকআউট পর্যন্ত রাস্তা প্রশস্থ করেছিল। কিন্তু, ফাইনালে তারা হেরে যায়। কিন্তু, টেম্বা বাভুমার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ওঠে এবং শেষপর্যন্ত খেতাব জয় করে। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল কোনও আইসিসি খেতাব জয় করল। WTC 2023-25 ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়লাভ করেছিল।6
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us