/indian-express-bangla/media/media_files/2025/10/01/tilak-varma-2-2025-10-01-11-45-09.jpg)
টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার তিলক বর্মা
Tilak Varma: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 final) দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার তিলক বর্মা। তার ৬৯ রানের ম্য়াচজয়ী ইনিংস দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। সব জায়গায় আপাতত তাঁকে নিয়েই আলোচনা চলছে। গত ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হাইভোল্টেজ ফাইনালে তিলক ৫৩ বলে ৩ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছিলেন। আর এভাবেই শেষ ওভারে টিম ইন্ডিয়ার রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন। ফাইনালের নায়ক তিলক বর্মা টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পর আপাতত ভারতে ফিরে এসেছেন। ২৯ সেপ্টেম্বর যখন তিনি নিজের শহর হায়দরাবাদে পা রাখেন, তখন তাঁকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। ভারতের মাটিতে পা রাখার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি সূর্যকুমার যাদবের কথাই টেনে বললেন, বর্তমানে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট দলের মধ্যে কোনও তুলনাই চলে না।
Tilak Varma Half Century: 'বিরাটের অভাব পূরণ করেছে...', তিলকের প্রশংসায় পঞ্চমুখ ইরফান
ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও তুলনা চলে না
তিলক বর্মা সাংবাদিকদের বললেন, 'ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে আমি একেবারে একমত। বর্তমান ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও তুলনাই চলে না। আমাদের সামনে দাঁড়ানোরই ক্ষমতা নেই পাকিস্তানের। কিন্তু, প্রত্যেকটা দলের মতো পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগেও একটা আলাদা পরিকল্পনা তৈরি করা হয়েছিল।' তবে তিলক স্বীকার করেছেন, ভারত পাকিস্তান ম্য়াচে যথেষ্ট চাপ থাকে। বিশেষ করে ফাইনাল ম্য়াচে ১৪৭ রান তাড়া করার সময় তাঁর উপর অনেকটাই চাপ ছিল। কিন্তু, মাথার মধ্যে শুধুমাত্র গোটা দেশের কথাই ঘুরপাক খাচ্ছিল। ১৪০ কোটি ভারতীয়র জন্য এই ম্য়াচটা জেতা অত্যন্ত দরকার ছিল।
Tilak Verma Century: ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং গর্জন তারকা ভারতীয় ব্যাটারের, চুরমার যাবতীয় রেকর্ড
যথেষ্ট স্লেজিং করেছে পাকিস্তান
তিলক বর্মা এমন একটা সময় ব্যাট করতে নেমেছিলেন, যখন ১০ রানে ভারত ২ উইকেট হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যে টিম ইন্ডিয়ার স্কোর ২০/৩ হয়ে যায়। তিলক জানান, এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটাররা মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছিলেন। আমাদের তৃতীয় উইকেট পড়তে না পড়তেই, পাকিস্তানি ক্রিকেটাররা মাথায় চড়তে শুরু করে। তিনি বললেন, 'পাকিস্তানের ক্রিকেটাররা আমাদের উপর যথেষ্ট মানসিক চাপ তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু, কোনও কথাই আমরা কানে তুলিনি। খুব ভাল করেই জানতাম যে এদের কথায় ফাঁসলে চলবে না। কারণ, দেশকে জেতানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেকারণে আমি ব্য়াট দিয়েই জবাব দিয়েছি।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এটা খুব ভাল লাগছে যে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের মতো অপারেশন তিলক নাম দিয়েছেন। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us