/indian-express-bangla/media/media_files/2026/01/01/top-10-sports-events-2026-2026-01-01-12-06-07.jpg)
দেখে নিন বছরের সেরা ১০ স্পোর্টস ইভেন্ট
Top 10 sports events 2026: ক্রীড়া প্রেমীদের জন্য ২০২৬ সালটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছর একাধিক রোমাঞ্চকর টুর্নামেন্ট আয়োজন করা হবে। বছরের শুরুতেই রয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এরপর আবার আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। এর পাশাপাশি আবার বিশ্বের সবথেকে বড় স্পোর্টস ইভেন্ট -- ফিফা ফুটবল বিশ্বকাপ এই বছরই আগামী ১১ জুন থেকে আয়োজন করা হবে। ইতিমধ্যে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। গোটা বিশ্ব এই টুর্নামেন্টের জন্য আপাতত অপেক্ষা করছে। আসুন, ২০২৬ সালে বিশ্বের সেরা ১০ স্পোর্টস ইভেন্ট নিয়ে একবার আলোচনা করা যাক।
১. আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
২০২৬ সালের শুরুতেই ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে। এবারের এই টুর্নামেন্টের আয়োজন জিম্বাবোয়ে এবং নামিবিয়া যুগ্মভাবে করছে। তবে সকলের নজর আপাতত ভারত ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের উপর রয়েছে। এই ২ দলও খেতাব জয়ের প্রবল দাবিদার।
২. টি-২০ বিশ্বকাপ
ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে এবারের আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) আয়োজন করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৮ মার্চ পর্যন্ত। গতবারের মতো এবারও মোট ২০ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এরমধ্যে বেশ কয়েকটি দল এই প্রথমবার বিশ্বকাপ খেলতে নামবে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই দুই দলের মধ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে।
৩. আইপিএলের ১৯তম মরশুম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) ১৯তম মরশুম আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে। মে মাসের শেষ সপ্তাহে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। এবার ১০ দলের মধ্যে বেশ কয়েকটি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই প্রথমবার সঞ্জু স্য়ামসন চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নামবেন।
Top 5 ODI Batters 2025: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা, ২০২৫ সালে রানের পাহাড়ে এই ৫ বিধ্বংসী ব্যাটার
৪. আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ
পুরুষদের টি-২০ বিশ্বকাপ ছাড়া এই বছর আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপেরও আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের আসর ইংল্যান্ডে বসতে চলেছে। আগামী ১২ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ম্য়াচ আয়োজিত হবে আগামী ৫ জুলাই। ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্য়াচ আগামী ১৪ জুন আয়োজন করা হবে।
৫. টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর
এই বছর জুলাই মাসের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড (India vs England) সফরে যাবে। সেখানে তিন ওয়ানডে এবং ৫ টি-২০ ম্য়াচের সিরিজ খেলবে। ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার কাছে এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সফরে টিম ইন্ডিয়া প্রথমে এক জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ৫ টি-২০ ম্য়াচের সিরিজ খেলবে। এরপর ১৪ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে।
Top 5 Controversies in Cricket 2025: ক্রিকেট দুনিয়ার ৫ 'কুখ্যাত' বিতর্ক, যা ২০২৫-কে করল কলঙ্কিত!
৬. ফুটবল বিশ্বকাপ
২০২৬ সালে সবথেকে বড় স্পোর্টস ইভেন্ট ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) আয়োজন করা হবে। আগামী ১১ জুন থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল ম্য়াচ আগামী ১৯ জুলাই আয়োজন করা হবে। এবার ফুটবল বিশ্বকাপের আয়োজন আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে করছে। ফাইনাল ম্য়াচটি আমেরিকায় আয়োজন করা হবে। ইতিমধ্যে প্রত্যেকটা দলের গ্রুপ নির্ধারিত হয়ে গিয়েছে।
৭. অস্ট্রেলিয়ান ওপেন
২০২৬ সালের প্রধান টেনিস ইভেন্টগুলির কথা বলতে গেলে, অস্ট্রেলিয়ান ওপেন প্রথমেই আসে, যা ১২ জানুয়ারি থেকে শুরু হবে এবং ১ ফেব্রুয়ারি ফাইনাল হবে। এরপর মে মাসের শেষে ফরাসি ওপেন আয়োজন করা হবে। অন্যদিকে, উইম্বলডন ২৯ জুন থেকে শুরু হবে এবং ১২ জুলাই ফাইনাল হবে। এরপর বছরের শেষে যুক্তরাষ্ট্র ওপেন অনুষ্ঠিত হবে।
৮. কমনওয়েলথ গেমস
২০২৬ সালের কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে। আর শেষ হবে ২ অগাস্ট। এটি অনেক ক্রীড়াবিদদের জন্য বছরের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে। ভারতীয় ক্রীড়াবিদদের উপরেও সকলের নজর থাকবে।
৯. এশিয়ান গেমস
এই বছর জাপানে এশিয়ান গেমসের আসর বসতে চলেছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অবশেষে ৪ অক্টোবর ভাঙবে আসর। ভারতীয় ক্রীড়াবিদরা গত কয়েকবছর ধরে এশিয়ান গেমসে অসাধারণ পারফর্ম করছে। এই বছর টিম ইন্ডিয়ার থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করা হচ্ছে।
Top 5 ODI Bowlers 2025: আগুন গতি, উইকেটের বন্যা! ২০২৫-এর সেরা ৫ বোলার কারা?
১০. হকি বিশ্বকাপ
হকি বিশ্বকাপও ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। এবার নেদারল্যান্ডস এবং বেলজিয়াম যুগ্মভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। আগামী ১৪ থেকে ৩০ অগাস্ট এই বিশ্বকাপ চলবে। ভারতীয় দল ইতিমধ্যেই অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us