Top 10 Tournaments in 2026: ২০২৬ সালে কবে-কোন টুর্নামেন্ট আয়োজন করা হবে? জেনে নিন এখনই

Top 10 Tournaments 2026: ২০২৫ সালটা খেলাধুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। চলতি বছর বেশ কয়েকটি দল ইচিহাস গড়ে খেতাব জয় করেছে। ২০২৫ সালের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল।

Top 10 Tournaments 2026: ২০২৫ সালটা খেলাধুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। চলতি বছর বেশ কয়েকটি দল ইচিহাস গড়ে খেতাব জয় করেছে। ২০২৫ সালের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma (34)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

Sports Events 2026 Calendar: ২০২৫ সালটা খেলাধুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। চলতি বছর বেশ কয়েকটি দল ইচিহাস গড়ে খেতাব জয় করেছে। ২০২৫ সালের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। পাশাপাশি এই বছর RCB-ও প্রথমবার আইপিএল খেতাব জয় করেছে। পাশাপাশি এই বছর আবার ভারতীয় মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছিল। ২০২৬ সালেও একাধিক টুর্নামেন্ট গোটা বিশ্বজুড়ে আয়োজন করা হবে। আসুন, তেমনই ১০ টুর্নামেন্টে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisment

আইসিসি টি-২০ বিশ্বকাপ

২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত আয়োজন করা হবে। এবারের এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করা হবে। এবারের এই টুর্নামেন্টে মোট ২০ দল অংশগ্রহণ করতে চলেছে। প্রত্যেকটা দল ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

T20 World Cup 2026: দেড় বছরে এতটাই বদলে গেল টিম ইন্ডিয়া, টি-টোয়েন্টি স্কোয়াডে বাদ এই ৭ বিশ্বকাপজয়ী তারকা

ফিফা বিশ্বকাপ (পুরুষ)

পুরুষদের ফিফা বিশ্বকাপও ২০২৬ সালে আয়োজন করা হবে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট আয়োজন করবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

আইপিএল ২০২৬

২০২৬ আইপিএল টুর্নামেন্টের তারিখ অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। যদিও প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্ট আগামী মার্চ মাসে আয়োজন করা হবে। বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগের জন্য ১০ ফ্র্যাঞ্চাইজ়ি ইতিমধ্যে ক্রিকেটারদের নির্বাচন সম্পন্ন করে ফেলেছে।

IPL 2026 Auction New Updates: বাবা পেশায় 'মজদুর', টাকা ধার করে দিয়েছিল ট্রায়াল! আইপিএল নিলামে অবশেষে খুলল কপাল

শীতকালীন অলিম্পিক গেমস

মিলান, কার্টিনা এবং ইটালির যৌথ উদ্যোগে শীতকালীন অলিম্পিক্স টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

কমনওয়েলথ গেমস

২০২৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের আসর বসানো হবে। এই টুর্নামেন্ট আগামী ২৩ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত আয়োজন করা হবে। বিশ্বের বেশ কয়েকটি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Commonwealth Games: অর্থের অভাব, বন্ধ হয়ে যাচ্ছে কমনওয়েলথ গেমস? পরিস্থিতি দেখে চরম শঙ্কায় বিশেষজ্ঞরা

উইম্বলডন (টেনিস)

গোটা বিশ্বজুড়ে উইম্বলডন (টেনিস) টুর্নামেন্ট পছন্দ করা হয়। বিশ্বের সবথেকে বেশি আলোচিত টেনিস তারকা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। উইম্বলডনের (টেনিস) ব্রিটেন করবে। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস)

২০২৬ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন আয়োজন করা হবে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

২০২৬ সালের ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। হাঙ্গেরির বুদাপেস্টে এই টুর্নামেন্ট খেলা হচ্ছে। এই ম্য়াচের জন্য গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

UEFA Nations League Semi-final: 'বুড়ো' রোনাল্ডোর জাদুতে ২৫ বছর পর জার্মান-বধ, নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপও ২০২৬ সালের জুন-জুলাই মাসে আয়োজন করা হবে। আগামী বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর ইংল্যান্ডে বসতে চলেছে।

শীতকালীন প্যারালিম্পিক গেমস

৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন প্যারালিম্পিক গেমসের আয়োজন করা হবে। ইটালির মিলানে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

Sports Events 2026 Calendar