/indian-express-bangla/media/media_files/2025/11/16/top-5-sports-thumb-final-2025-11-16-23-48-13.jpg)
দেখে নিন বিস্তারিত
Top 5 Sports News Highlights: সোমবার (১ ডিসেম্বর) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। অন্যদিকে, ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ক্রিকেটে বইল রানের বন্যা। এদিকে আবার সামনে এল শুভমান গিলের নয়া হেলথ আপডেট। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
বিরাটের রেকর্ড
বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান কায়েম করলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি ৩০৬ ম্য়াচে ১৪,৩৯০ রান করেন। এরমধ্যে ৫২ সেঞ্চুরি এবং ৭৫ হাফসেঞ্চুরি রয়েছে। অনেকদিন পর আবারও বিরাটের ব্যাটিংয়ে সেই পুরনো ঝাঁঝ দেখতে পাওয়া গেল। এই ম্যাচে তিনি টিম ইন্ডিয়াকে ১৩৫ রানের ইনিংস উপহার দেন।
পড়ে নিন বিস্তারিত:
ভারত-আফ্রিকা ম্য়াচে রানের বন্যা
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে দুটো দল মোট ৬৮১ রান করে। এছাড়া দুই দলের হয়ে উড়ে যায় ২৮ গগনচুম্বী ছক্কা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচে দুই দল মিলিয়ে এটাই সর্বাধিক রান। পাশাপাশি সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা।
পড়ে নিন বিস্তারিত:
IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!
শুভমান গিলের প্রত্যাবর্তন
শুভমান গিলের ফিটনেস সম্পর্কিত একটি বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের জন্য এবার তিনি প্রস্তুতি শুরু করতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার এই ভারত সফর চলাকালীনই টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যেতে পারে শুভমানকে।
পড়ে নিন বিস্তারিত:
Shubman Gill Health Update: শুভমান গিলকে নিয়ে ভয়ঙ্কর খবর, কেঁপে উঠল গোটা ক্রিকেট দুনিয়া
হার্দিক পান্ডিয়ার কামব্যাক
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। দলের স্কোয়াডও ঘোষণা করা হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে আগামী ৪ ডিসেম্বর হার্দিক বরোদা বনাম গুজরাট ম্য়াচে খেলতে নামতে পারেন। সূত্রের খবর, এই ম্য়াচ দেখার জন্য প্রজ্ঞান ওঝাও নাকি মাঠে উপস্থিত থাকবেন। তিনি হার্দিকের ফিটনেসের উপর কড়া নজর রাখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন।
পড়ে নিন বিস্তারিত:
Indian Cricket Team: কামব্যাকের পথে এই তারকা ক্রিকেটার, আনন্দে আত্মহারা গোটা দেশ!
চাহালের দ্বিতীয় বিয়ের গুঞ্জন
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই তিনি লেখেন, 'আমি বিয়ের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র একজন পাত্রী চাই।' বলার অপেক্ষা রাখে না, এই পোস্টটি চোখের নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সমর্থকদের একাংশ ইতিমধ্যে আনন্দে আত্মহারা হতে শুরু করেছেন।
পড়ে নিন বিস্তারিত:
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us