Top 5 Sports News, 1 February: একদিকে ভারতের জয়, অন্যদিকে পাকিস্তানের বয়কট! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: রবিবার (১ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: রবিবার (১ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন বিস্তারিত

Top 5 Sports News Highlights: রবিবার (১ ফেব্রুয়ারি) ক্রীড়া বিশ্ব সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের ম্য়াচ বয়কট করা হয়েছে। এদিকে বেঙ্গল সুপার লিগের খেতাব জয় করল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Advertisment

ভারতের পাকিস্তান 'বধ'

রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫৮ রানে জয়লাভ করে। যদিও ভারত জেতার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। কারণ, নেট রানরেটে তারা টিম ইন্ডিয়ার থেকে অনেকটাই পিছিয়ে ছিল। এবার শেষ চারে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:

IND U19 vs PAK U19 Highlights: ভারতের হাতেই 'বধ' পাকিস্তান, সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

পাকিস্তানের ভারত ম্য়াচ বয়কট

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ঠিক ছিল, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত এবং পাকিস্তান মহারণের আয়োজন করা হবে। রবিবার সন্ধ্যায় এই ম্য়াচ নিয়ে একটি চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এমন সিদ্ধান্তে স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব। 

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: গ্রুপ পর্বে বয়কটের 'নাটক', বিশ্বকাপ ফাইনালে ভারত উঠলে কী করবে পাকিস্তান?

জয়ী হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রবিবার (১ ফেব্রুয়ারি) কল্যাণী স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স এবং জেএইচআর রয়্যাল সিটি। শেষপর্যন্ত ওয়ারিয়র্স বাহিনী এই ম্য়াচে ৩-২ গোলে জয়লাভ করেছে। দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল।

আরও পড়ুন:

Bengal Super League Final: খেলোয়াড় হোক কিংবা কোচ! ফের প্রমাণিত ব্যারেটোই শেষ কথা

এলিমিনেটরে দিল্লি ক্যাপিটালস

চলতি মহিলা প্রিমিয়ার লিগের ২০ নম্বর ম্য়াচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস। আর সেইসঙ্গে তারা এলিমিনেটর পর্বের টিকিট কনফার্ম করে ফেলছে। বরোদায় আয়োজিত এই রোমাঞ্চকর ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইউপি। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে। এর জবাবে দিল্লি ক্যাপিটালস ১৮.৪ ওভারে ১২৬ রান করে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলে।

আরও পড়ুন:

Delhi Capitals, WPL 2026 Eliminator: দুরমুশ ইউপি ওয়ারিয়র্স, এলিমিনেটরের টিকিট কনফার্ম করল দিল্লি ক্যাপিটালস

ইতিহাস আলকারাজ়ের

ইতিহাস গড়লেন কার্লোস আলকারাজ়। ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে তিনি নোভাক জোকোভিচকে ৪ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত করলেন। টেনিস ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি কেরিয়ার স্ল্যাম জয় করলেন। রড লেভার অ্যারেনায় নোভাক জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারিয়ে এই মাইলফলক স্পর্শ করলেন আলকারাজ়।

আরও পড়ুন:

Carlos Alcaraz: অস্ট্রেলিয়া ওপেনে রাজত্ব আলকারাজ়ের, জোকোভিচকে হারিয়ে গড়লেন ইতিহাস

আজ, এটুকুই থাক। আবার আগামীকাল এমনই দিনের সেরা ৫ খেলার খবর নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ বিদায়। শুভরাত্রি।

Delhi Capitals Bengal Super League 2026 Carlos Alcaraz IND U19 vs PAK U19